রাষ্ট্রপতি ভবনে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী। পদ্মবিভূষণ পেয়েছেন প্রখ্যাত রাগপ্রধান গায়িকা গিরিজা দেবী, দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত, যশস্বী প্রযোজক রামোজী রাও প্রমুখ। পদ্মভূষণ পেয়েছেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ন ঝা, টেনিস তারকা সানিয়া মির্জা এবং পদ্মশ্রী পেয়েছেন অভিনেতা সলমান খান এবং সয়ৈদ জাফরে (মরণোত্তর), অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রমুখ। সুত্র: পি.আই.বি