দেশের মাটিতে তৈরি সবচেয়ে বড় জেনারেটরটি এনটিপিসি’কে দিল সিমেন্স। সংস্থার দাবি, সিঙ্গল ফেজ জেনারেটর হিসাবে ৩১৫ এমভিএ রেটিংয়ের ২৩.৫ কেভি/৪২০ কেভি জেনারেটরটিই এখনও পর্যন্ত সবচেয়ে বড় জেনারেটর, যেটি ভারতে তৈরি হয়েছে। কর্ণাটকের বিজাপুরের কুদগি সুপার থার্মাল পাওয়ার স্টেশনে ওই জেনারেটর বসানো হয়েছে। এনটিপিসি’র থেকে মোট ১০টি এ ধরনের জেনারেটর তৈরির বরাত পেয়েছে সিমেন্স। সুত্র: বর্তমান