আগামী ৬ মে এ বছরের আইসিএসই (দশম) এবং আইএসসি’র (দ্বাদশ) ফল প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ, রাজ্যে নির্বাচন মিটে যাওয়ার পরই দিল্লি বোর্ডের ফল প্রকাশ করা হবে। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনসের তরফে জানানো হয়েছে, অন্যান্য বছরের তুলনায় এবছর দু’সপ্তাহ আগে ফল বের করা হচ্ছে। বেলা ৩টে নাগাদ আনুষ্ঠানিকভাবে দিল্লিতে এই ফল ঘোষণা করা হবে। এই প্রথম পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য লাইভ ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন (এলআইসিআর) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে অনেকটা সময় বেঁচেছে। কাউন্সিলের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এসএমএসে ফল জানার জন্য রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ICSE বা ISC তারপর পরীক্ষার্থীর সাত ডিজিটের ইউনিক আইডি নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে। তবে কোনও সমস্যা হলে, পরীক্ষার্থীরা কাউন্সিলের হেল্পডেস্কের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এর নম্বর হল ০২২-৬৭২২৬১০৬। সূত্র : বর্তমান