‘কিষাণ রথ’ কৃষি ও উদ্যানজাত ফসলের সরবরাহের জন্য যানবাহনের অনুসন্ধানে ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টার(এনআইসি)এই অ্যাপটি তৈরি করেছে। কাটা ও বীজ বপণের সময় ‘কিষাণ রথ’ অ্যাপ কৃষক ও ব্যবসায়ীদের প্রথম পর্যায়ে কৃষিখামার থেকে বাজারে এবং দ্বিতীয় পর্বে বাজার থেকে বিভিন্ন রাজ্যে কৃষিজ পণ্য পরিবহণে সহায়ক হবে। দেশ যখন কোভিড-১৯ সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই মোবাইল অ্যাপ কৃষকদের অত্যন্ত সহায়ক হবে। এই অ্যাপের সাহায্যে কৃষি ও পচনশীল পণ্যের বিভিন্ন বাজার, কৃষক উৎপাদক সংগঠনের সংগ্রহ কেন্দ্র এবং মজুত ভান্ডারগুলিতে সরবরাহ করা সম্ভব হবে। কৃষিজ পণ্যের পরিবহণ ও যোগান সরবরাহ-শৃঙ্খলের এক গুরুত্বপূর্ণ পর্ব। লকডাউন চলাকালীন দেশে জটিল এই পরিস্থিতিতে ‘কিষাণ রথ’ মোবাইল অ্যাপ কৃষক, মজুত ভান্ডার, কৃষক উৎপাদন সংগঠন এবং কৃষি বাজারগুলির সঙ্গে সুষ্ঠু ও অবাধ সরবরাহ যোগসূত্র গড়ে তুলবে। একইভাবে, এই অ্যাপ আন্তঃরাজ্য এবং আন্তঃরাজ্য বিক্রেতাদের মধ্যেও যোগসূত্র গড়ে তুলে কৃষিজ পণ্যের সময় মতো সরবরাহ সুনিশ্চিত করে অপচয় কমাতে সাহায্য করবে। এর ফলে, কৃষিজ পণ্য, বিশেষ করে পচনশীল ফসলের ভালো দাম পেতে সহায়ক হবে। কৃষক, কৃষক উৎপাদক সংগঠন, ক্রেতা ও বিক্রেতাদের জন্য এই অ্যাপের পণ্য সরবরাহের ক্ষেত্রে পরিবহণের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট সবপক্ষের সুবিধার্থে সবধরনের কৃষিজ পণ্য সময় মতো বাজারে পৌঁছে দেওয়া যায়। একইভাবে, সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে যোগসূত্র গড়ে উঠলে তা পরিবহণ সংক্রান্ত বিষয়গুলির চূড়ান্তকরণেও সমঝোতায় পৌঁছতে সাহায্য করবে। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ভার্সনে ৮টি আঞ্চলিক ভাষায় এই অ্যাপ ডাউনলোড করা যাবে।