শিক্ষাক্রম ভারত সরকারের কৃষি মন্ত্রকের পশু পালন, দুগ্ধ, মৎস্যচাষ দফতরের অধীন কেন্দ্রীয় পোল্ট্রি বিকাশ ও শিক্ষণ প্রতিষ্ঠান (সিপিডিওটিআই) পোল্ট্রি শিল্পের উন্নয়নে প্রতি বছর নানা ধরনের শিক্ষাক্রমের আয়োজন করে। এই শিক্ষণ প্রতিষ্ঠানটি বেঙ্গালুরু থেকে ৩০ কিলোমিটার দূরে হেসারঘাট্টায় অবস্থিত। বেঙ্গালুরুর ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত হেসারঘাট্টা খুব সুন্দর জায়গা। এখানে একটা বিশাল হ্রদ আছে এবং বহু পশু পালনের খামার ও পোল্ট্রি আছে। ভারত এবং অন্যান্য উন্নয়নশীল দেশে পোল্ট্রিতে উৎপাদন এবং এই ধরনের অন্যান্য কাজের প্রশিক্ষণ দেওয়ার জন্য ১৯৭২ সালে এই সিপিডিওটিআই তৈরি হয়। এই প্রতিষ্ঠান, রাজ্য ও কেন্দ্রীয় সরকার, কৃষি বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্ক ও বিমা সংস্থা, সমবায় ক্ষেত্র, পোল্ট্রি ও মাংস কপোর্রেশন, বেসরকারি পোল্ট্রি সংস্থাগুলির টেকনিক্যাল অফিসারদের অত্যাধুনিক প্রশিক্ষণ দিয়ে থাকে। আইটিইসি, কলম্বো প্ল্যান, এসসিএএপি,এফএও প্রভৃতি বিভিন্ন স্পনসর্ড পরিকল্পনার আওতায় ৫৪টি দেশের আধিকারিক এই প্রথম সারির প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন। পরিষেবা ক্ষেত্র ফিডের গুণমান এবং কাঁচামাল সংক্রান্ত বিষয়ে পোল্ট্রি শিল্পকে নানা ভাবে সাহায্য করে থাকে এখানকার অত্যাধুনিক পরীক্ষাগার। পরীক্ষাগার সংক্রান্ত পাঠক্রমগুলিতে বিজ্ঞান ও পশু চিকিৎসায় স্নাতকদের প্রশিক্ষণ দেওয়া হয়। উৎপাদন ক্ষেত্র সরকারি সংস্থাগুলির প্রধান লক্ষ্য থাকে গ্রামীণ পোল্ট্রি শিল্পের উন্নয়ন। এই সংস্থা দেশের প্রয়োজন মেটাতে বৈচিত্র্যময় গ্রামীণ মুরগি ও হাঁস সংরক্ষণ করে থাকে। পাঠক্রম এগিয়ে থাকা প্রার্থীদের জন্য পাঠক্রম- ৬ সপ্তাহ পরীক্ষাগার পাঠক্রম- ৬ সপ্তাহ বিশেষ পাঠক্রম-১২ সপ্তাহ সাহায্যপ্রাপ্ত (স্পনসর্ড) পাঠক্রম- ১ সপ্তাহ অভ্যস্ত করার কম সময়ের পাঠক্রম- ১ সপ্তাহ যা যা সুযোগ সুবিধা রয়েছে দৃশ্য-শ্রাব্য বৈদ্যুতিন ব্যবস্থা যুক্ত আধুনিক শ্রেণিকক্ষ কনফারেন্স হল, ডিজিটাল পাঠাগার, খেলার ঘর। থাকার জন্য হোস্টেল। বি.দ্র: পরিবারসহ থাকার ব্যবস্থা নেই। বেঙ্গালুরু থেকে প্রতিষ্ঠানে যেতে হলে ম্যাজেস্টিক বাস স্টপ থেকে ২৫৩ ও ২৬৬ নম্বর রুটের বাস। বাস স্টপ অমর হোটেলের বিপরীতে। এয়ারপোর্ট থেকে যেতে হলে প্রতিষ্ঠান পর্যন্ত যেতে ট্যাক্সি নিয়ে নিন। ইয়েলেহাঙ্কা-রাজনকুন্তে বা চিক্কাবানাভারা-হেসারঘাট্টা রুট ধরে যান অথবা বায়ু বজ্র ভলভো এসি বাসে ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড ধরে হেসারঘাট্টা পৌঁছন। সর্বশেষ কোর্সের সময়সূচী পেতে, দেখুন www.cpdoti.org কী ভাবে আবেদন করবেন? ভারতীয়দের ক্ষেত্রে কোর্স শুরুর ৩০ দিন আগে আবেদন সিপিডিও এবং টিআই-এর ডিরেক্টরের কাছে পৌঁছতে হবে। বিদেশিদের জন্য ৬০ দিন আগে। প্রতিটি ব্যাচে দশ জনকে রাখা হয়। সরকার নিযুক্ত প্রার্থীদের জন্য কোর্স ফি লাগে না। অনুরোধ অনুসারে নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী পাঠক্রম তৈরি করেও প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কার সাথে যোগাযোগ করতে হবে? আরও জানতে যোগাযোগ করুন: The Director CENTRAL POULTRY DEVELOPMENT ORGANISATION AND TRAINING INSTITUTE Hessarghatta,Bangalore-560 088,Karnataka, India Tel:0091-80-28466236/28466232/28466226, FAX: 0091-80-28466444 Hostel:28466231,Chicken unit, hatchery:28466262,Duck unit:28466238 E-Mail: cpdoti@gmail.com For detail visit our website:www.cpdosrbng.kar.nic.in Follow us on flx.www.facebook.com/epdoti.bangalore