লালন পুকুরের চাষের জন্য ধানি পোনা কত দিন রাখা যায়? উ : লালন পুকুরে চাষের জন্য ধানি পোনা তিন মাস পর্যন্ত রাখা যায়। ধানি পোনার চাষে কী ধরনের পরিপূরক খাবার ব্যবহার করা হয়? উ : ধানি পোনার জন্য ডিম পোনার পরিপূরক খাবারের মতো সমান মাপের গম বা চালের কুঁড়ো ও খইল মিশিয়ে পরিপূরক খাবার তৈরি করতে হয়। এই পরিপূরক খাবার কত দিন পর্যন্ত কী পরিমাণে দিতে হয়? উ : এই পরিপূরক খাবার প্রথম মাসে প্রতি দিন মাছের ওজনের শতকরা ২ থেকে ৩ ভাগ দিতে হয়। দ্বিতীয় মাসে প্রতি দিন ধানি পোনার মোট ওজনের শতকরা ৪ থেকে ৫ ভাগ ও তৃতীয় মাসে প্রতি দিন ধানি পোনার মোট ওজনের শতকরা ৬ থেকে ৮ ভাগ হিসেবে ধানি পোনাকে দেওয়া দরকার। ধানি পোনার চাষে পরিপূরক খাবার দেওয়া ছাড়া আর কী কী পরিচর্যা করা প্রয়োজন? উ : পরিপূরক খাবার দেওয়া ছাড়া পুকুরে প্রতি ১০ দিন অন্তর ১ বার করে চট জাল টানা উচিত। এতে মাছের বাড় ভালো হয়। তিন মাসের মাথায় ধানি পোনা চারা পোনায় পরিণত হয়। ধানি পোনা কত বড় হলে বিক্রয়ের ব্যবস্থা করা দরকার? উ : ধানি পোনা প্রায় এক ইঞ্চি বা ২৫ মিলি মিটারের মতো বড় হলে বিক্রয়ের ব্যবস্থা করা দরকার। আবার লালন পুকুরে ধানি পোনা প্রায় তিন মাস রাখার পর যখন ৪ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি বড় হয় তখন বিক্রয়ের ব্যবস্থা করা যেতে পারে। ধানি পোনা চাষে বিঘা প্রতি কত খরচ ও লাভ হতে পারে? উ : ধানি পোনা চাষে বিঘা প্রতি প্রায় ৯০০০ টাকা খরচ ও প্রায় ৬০০০ টাকা লাভ হতে পারে।