রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করার জন্য কী পরিমাণ চারাপোনা বিঘা প্রতি পুকুরে ছাড়া প্রয়োজন? রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করার জন্য বিঘা প্রতি ২০০টি কাতলা, ৫০০টি রুই ও ৩০০টি মৃগেল — মোট ১০০০ চারা পোনা ছাড়া প্রয়োজন। রুই, কাতলা ও মৃগেল –এর সঙ্গে বিদেশি পোনার মিশ্র চাষ করলে বিঘা প্রতি কাতলা ১০০টি, রুই ৩০০টি, মৃগেল ১৫০টি, সিলভার কার্প ২০০টি, গ্রাসকার্প ১০০টি, সাইপ্রিনাস ১৫০ মোট বিঘা প্রতি ১০০০টি। রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করার জন্য চারাপোনা পুকুরে ছাড়ার সময় চারা পোনাগুলি কত বড় হওয়ার দরকার? উ : রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করার জন্য চারাপোনা পুকুরে ছাড়ার সময় চারা পোনাগুলি প্রতিটি ৪ থেকে ৬ ইঞ্চি বড় হওয়া উচিত। রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করার জন্য চারাপোনা পুকুরে ছাড়ার উপযুক্ত সময় কী। উ : রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করার জন্য আষাঢ় থেকে ভাদ্র মাসই হল চারাপোনা পুকুরে ছাড়ার উপযুক্ত সময়। এই সময় জলের তাপমাত্রা কিছুটা কমে আসে ও চারাপোনার পক্ষে উপযুক্ত হয়। মিশ্র চাষ করার জন্য চারা পোনা পুকুরে ছাড়ার সময় পুকুরে কত জলা থাকা দরকার? উ : মিশ্র চাষ করার জন্য চারা পোনা পুকুরের জলের গভীরতা ৬ ফুট থেকে ৭ ফুটের মতো হওয়া দরকার। কোন সময়ই এর বোশি জল পুকুরে রাখা ভাল নয়। মিশ্র চাষ করার জন্য চারা পোনা পুকুরে ছাড়ার পর কী কী পরিচর্যা করা দরকার? উ : মিশ্র চাষ করার জন্য পুকুর সব সময় পরিষ্কার রাখা, মাঝে মাঝে পুকুরের জলে চুন ও সার দেওয়া, পুকুরে মাছকে পরিপূরক খাবার দেওয়া এবং মাঝে মাঝে জাল টানা দরকার।