মিশ্র চাষে বিঘা প্রতি কী পরিমাণ খরচ হয়? উ : মিশ্র মাছ চাষে বিঘা প্রতি ৮০০০ টাকার মতো খরচ হয়। ঠিকমতো প্রযুক্তি ব্যবহার করে রুই কাতলা মৃগেলের মিশ্র চাষ করলে বিঘা প্রতি বছরে কী পরিমাণে লাভ হতে পারে? উ : ঠিকমতো প্রযুক্তি ব্যবহার করে রুই কাতলা মৃগেলের মিশ্র চাষ করলে বিঘা প্রতি প্রায় ১৬০০০ টাকার মতো লাভ হতে পারে। রুই কাতলা মৃগেলের সঙ্গে আর কোন কোন মাছ মিশ্র মাছ চাষ হিসেবে চাষ করা যায়? উ : রুই কাতলা মৃগেলের সঙ্গে বিদেশি পোনা যেমন আমেরিকান রুই, রুপালি রুই এবং ঘেসো রুই -- এই ছয় প্রকার পোনা নিয়ে এক সঙ্গে মিশ্র চাষ করা যায়। ছয় প্রকার পোনা মাছের মিশ্র চাষে চারা পোনা ছাড়ার পর কী কী পরিচর্যা করা দরকার? নিয়মিত ভাবে পুকুরে পরিপূরক খাবার প্রয়োগ করা দরকার। প্রতি ১০ দিন অন্তর এক বার জাল টানা দরকার। মাঝে মাঝে মাঝ ধরে মাছের শরীর পরীক্ষা করে দেখতে হবে কোনো রোগের লক্ষণ আছে কি না। ছয় প্রকার পোনা মাছের মিশ্র চাষ করার জন্য চারা পোআ ছাড়ার পর কী জাতীয় খাবার, কী পরিমাণে এবং কত দিন পর্যন্ত মাছকে দিতে হবে? উ : ৫০ ভাগ খইল, ৪০ ভাগ কুঁড়ো এবং ১০ আগ গুঁড়ো মাছ মিশিয়ে পরিপূরক খাবার তৈরি করে সেই খাবার পুকুরে চারাপোনা ছাড়ার পর প্রতিদিন বিঘা প্রতি প্রথম ৩ মাস ৮০০ গ্রাম করে, তার পরের তিন মাস প্রতিদিন এক কিলোগ্রাম করে, তার পরের ৩ মাস প্রতিদিন আড়াই কিলোগ্রাম করে এবং তার পরের ৩ মাস প্রতিদিন সাড়ে তিন কিলো গ্রাম করে দেওয়া প্রয়োজন। পকুরের অবস্থা বিচার করে মাছের ওজনের ১ থেকে ২ শতাংশ পর্যন্ত পরিপূরক খাবার দেওয়া যেতে পারে।