ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া বা ইউআইিডএআই নাগিরকেদর তাঁদের আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বর এবং ইমেইল যাচাই করার অনুমতি দিয়েছে। অনেক সময় গিয়েছে যে নাগিরকরা নিশ্চিত নয় বা মনে করতে পারছেন না যে তাদের কোন মোবাইল নম্বরটি আধার এর সাথে সংযুক্ত করা হয়েছে। তাঁদের আশঙ্কা ছিল যে আধার ওটিপি অন্য কোনও মোবাইল নম্বরে যেতে পারে।এখন, এই সুবিধার ফলে নাগরিকরা খুব সহজেই এই বিষয়টি যাচাই করতে পারেন। নতুন সুবিধার মাদ্ধমে নাগরিকরা সহজেই নম্বরটি পরীক্ষা করতে পারবেন। ইউআইডিএআই-এর এই সুবিধাটি (https://myaadhaar.uidai.gov.in/) - এই ওয়েবসাইটে অথবা mAadhaar অ্যাপের মাধ্যমে 'Verify Email /Mobile Number' - এই বিকল্প ব্যবহার করে পাওয়া যাবে। এর থেকে বাসিন্দারা নিশ্চিত হন যে তাঁদের ইমেইল /মোবাইল নম্বরটি শুধুমাত্র তাঁদের নিজ নিজ আধারের সাথে সংযুক্ত করা হয়েছে। একটি নির্দিষ্ট মোবাইল নম্বর আপডেট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়। যদি নম্বরটি ইতিমধ্যেই যাচাই করা থাকে তবে তার বিবরণ স্ক্রিনে উপস্থিত হবে। তালিকাভুক্তির সময় কোন নম্বর দেওয়া হয়েছিল তা যদি কোনও ব্যক্তি ভুলে যান, তবে তিনি Myaadhaar পোর্টালে বা mAadhaar অ্যাপের আধার যাচাইকরণ বিকল্পে গিয়ে মোবাইল নম্বরের শেষ তিনটি সংখ্যা পরীক্ষা করতে পারেন। যদি কোনও ব্যক্তি আঁধারের সঙ্গে একটি ইমেইল / মোবাইল নম্বর যুক্ত করতে চান বা তাঁর ইমেইল /মোবাইল নম্বর আপডেট করতে চান, তাহলে তিনি নিকটস্থ আধার কেন্দ্রে যেতে পারেন। সূত্র: পিআইবি