ই-জেলা কী? জেলাগুলিই কার্যত সরকার-ভোক্তা সংযোগের (জি-টু-সি) একেবারে প্রথম পর্যায়। এই অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এবং জেলা স্তরে বিভিন্ন দফতরের কর্মদক্ষতা বাড়াতে ই-জেলা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সমস্ত কাজকর্ম স্বয়ংক্রিয় করে, সর্বস্তরে কমপিউটার ব্যবহার করে এবং অংশগ্রহণকারী সমস্ত দফতরের তথ্য ডিজিটাইজেশন করে জেলা প্রশাসনের মাধ্যমে নাগরিকদের সুসংহত ও অবাধ পরিষেবা দেওয়াই এর লক্ষ্য। জাতীয় ই-গভর্ন্যান্স পরিকল্পনার অন্তর্ভুক্ত ৩১টি মিশন মোড প্রকল্পের মধ্যে অন্যতম ই-জেলা প্রকল্প। ই-জেলা মিশন মোড প্রকল্পের মূল উদ্দেশ্য দক্ষতার সঙ্গে পরিষেবা প্রদান কর্মীদের দক্ষতা বৃদ্ধি দক্ষ, বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং দায়বদ্ধ পরিষেবা প্রদান সরকার সম্পর্কে ধারণা এবং তার ভাবমূর্তি উজ্জ্বল করা ই-জেলার রূপায়ণ দু’টি ধাপে এই প্রকল্প রূপায়ণের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে প্রতিটি রাজ্যের দু’-একটি জেলায় পরীক্ষামূলক ভাবে (পাইলট) এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে পাইলট প্রকল্পের সফল রূপায়ণ দেখে রাজ্যের সবক’টি জেলায় এই প্রকল্প ছড়িয়ে দেওয়া হবে। ই-জেলার অধীনে পরিষেবা ই-জেলা রাজ্যের একটি মিশন মোড প্রকল্প। এই প্রকল্পে, কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে পূর্ণমাত্রায় নাগরিককেন্দ্রিক পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত কয়েকটি পরিষেবা হল জন্ম, মৃত্যু, আয়, নাগরিকত্ব, স্থানীয়তা ইত্যাদির সার্টিফিকেট প্রদান অস্ত্র ইত্যাদির লাইসেন্স অনলাইনে আরটিআই-এর আবেদন জমা এবং তথ্য প্রাপ্তি প্রবীণ নাগরিকদের পেনশন, পারিবারিক পেনশন ইত্যাদি সামাজিক কল্যাণমূলক প্রকল্প বিস্তারিত জানতে দেখুন https://edistrict.gov.in/ ই জেলা জেলাগুলিই কার্যত সরকার-ভোক্তা সংযোগের (জি-টু-সি) একেবারে প্রথম পর্যায়। এই অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এবং জেলা স্তরে বিভিন্ন দফতরের কর্মদক্ষতা বাড়াতে ই-জেলা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সমস্ত কাজকর্ম স্বয়ংক্রিয় করে, সর্বস্তরে কমপিউটার ব্যবহার করে এবং অংশগ্রহণকারী সমস্ত দফতরের তথ্য ডিজিটাইজেশন করে জেলা প্রশাসনের মাধ্যমে নাগরিকদের সুসংহত ও অবাধ পরিষেবা দেওয়াই এর লক্ষ্য। জাতীয় ই-গভর্ন্যান্স পরিকল্পনার অন্তর্ভুক্ত ৩১টি মিশন মোড প্রকল্পের মধ্যে অন্যতম ই-জেলা প্রকল্প। ই-জেলা মিশন মোড প্রকল্পের মূল উদ্দেশ্য দক্ষতার সঙ্গে পরিষেবা প্রদান কর্মীদের দক্ষতা বৃদ্ধি দক্ষ, বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং দায়বদ্ধ পরিষেবা প্রদান সরকার সম্পর্কে ধারণা এবং তার ভাবমূর্তি উজ্জ্বল করা ই-জেলার রূপায়ণ দু’টি ধাপে এই প্রকল্প রূপায়ণের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে প্রতিটি রাজ্যের দু’-একটি জেলায় পরীক্ষামূলক ভাবে (পাইলট) এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে পাইলট প্রকল্পের সফল রূপায়ণ দেখে রাজ্যের সবক’টি জেলায় এই প্রকল্প ছড়িয়ে দেওয়া হবে। ই-জেলার অধীনে পরিষেবা ই-জেলা রাজ্যের একটি মিশন মোড প্রকল্প। এই প্রকল্পে, কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে পূর্ণমাত্রায় নাগরিককেন্দ্রিক পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত কয়েকটি পরিষেবা হল জন্ম, মৃত্যু, আয়, নাগরিকত্ব, স্থানীয়তা ইত্যাদির সার্টিফিকেট প্রদান অস্ত্র ইত্যাদির লাইসেন্স অনলাইনে আরটিআই-এর আবেদন জমা এবং তথ্য প্রাপ্তি প্রবীণ নাগরিকদের পেনশন, পারিবারিক পেনশন ইত্যাদি সামাজিক কল্যাণমূলক প্রকল্প বিস্তারিত জানতে দেখুন:e-district সুত্রঃ পোর্টাল কন্টেন্ট টিম