ভারতের সরকারি সব স্তরের এবং সব সেক্টরের ওয়েবসাইটগুলি ব্যবহারের উৎসবিন্দু হল ভারত সরকারের ওয়েব ডাইরেক্টরি। কী ভাবে এটিতে প্রবেশ করা যায় ওয়েব ডাইরেক্টরিতে প্রবেশ করার জন্য ক্লিক করুন http://goidirectory.gov.in/index.php যে সব তথ্য এই ডাইরেক্টরিতে পাওয়া যাবে ভারত সরকারের নিম্নলিখিত ক্ষেত্রগুলির ওয়েবসাইটের তালিকা ওয়েব ডাইরেক্টরিতে পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের শীর্ষ সংস্থা, আইনসভা, মন্ত্রক, দফতর, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান/সংস্থা, স্বশাসিত সংস্থা ইত্যাদির ওয়েবসাইট। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শীর্ষ সংস্থা, আইনসভা, দফতর, শিক্ষা প্রতিষ্ঠান/ সংস্থা, স্বশাসিত সংস্থাগুলির ওয়েবসাইট। জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন যেমন পুরসভা, নগর/গ্রাম পঞ্চায়েত ইত্যাদির ওয়েবসাইট। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা আদালত, ট্রাইব্যুনাল/বোর্ড এবং অন্য বিচার বিভাগের ওয়েবসাইট। অন্যান্য দেশে ভারতীয় মিশন, ভারতে অন্যান্য আন্তর্জাতিক মিশন, রাষ্ট্রসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ওয়েবসাইট। ভারত সরকারের ওয়েব ডাইরেক্টরিতে অন্তর্ভুক্ত ওয়েবসাইটগুলিকে ৩০ আলাদা আলাদা বিষয়ে ভাগ করা হয়েছে। যেমন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ইত্যাদি। এই ডাইরেক্টরি ভারত সরকারে বিভিন্ন মন্ত্রক ও দফতর এবং কেন্দ্র/রাজ্য/জেলা স্তরের এক সমন্বিত উদ্যোগ। একে আরও আর্কষণীয় করতে নিয়মিত ওয়েবসাইট কভারেজ, ডিজাইন এবং প্রযুক্তিকে সমৃদ্ধ করা হয়। এই পোর্টালে তথ্য অনুসন্ধান ব্রাউজিং এবং ন্যাভিগেশন কেন্দ্র/রাজ্য সরকার, বিচার বিভাগ, আন্তর্জাতিক ইত্যাদি ভাগের ভিত্তিতে বা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ইত্যাদি ক্ষেত্রের ভিত্তিতে ব্যবহারকারী ওয়েব ডাইরেক্টরি ব্রাউজ করতে পারবেন। কী করে ডাইরেক্টরি ব্রাউজ বা ন্যাভিগেট করতে হয় সে সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে সাইট ম্যাপ বা ‘হেল্প’ থেকে। খোঁজ ‘বেসিক সার্চ’ ব্যবহারকারীকে কোন শব্দ বা বাক্যবন্ধ ব্যবহার করে একটি ওয়েবসাইট খুঁজতে সাহায্য করবে। ‘অ্যাডভান্সড সার্চ’ ব্যবহারকারীকে কেন্দ্র/রাজ্য, বিচার বিভাগ, আন্তর্জাতিক ইত্যাদি এই ভাগগুলির মধ্যে খুঁজতে সাহায্য করবে। কৃষি, শিক্ষা, পর্যটন ইত্যাদি ক্ষেত্র ধরেও ব্যবহারকারী অনুসন্ধান করতে পারেন। সূত্র : GoI Web Directory