দেশের মধ্যে প্রথম সংশোধানাগারে ই-গভর্ন্যান্স উদ্যোগ চালু করেছে মহারাষ্ট্র সরকার। সংশোধনাগারের পরিচালন ব্যবস্থাকে আর বেশি মানবিক এবং দুর্নীতি মুক্ত করে তুলে এই উদ্যোগ এক কথায় অভিনব। সংশোধনাগারের এই ই-গভর্ন্যান্স প্রকল্পের নাম প্রিজমস। ২০১৪ সালের নভেম্বর মাসে ওয়ার্ধা সংশোধনাগারে এই উদ্যোগ চালু করা হয়। এই প্রকল্পে অনলাইন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বন্দিদের যাবতীয় তথ্য তোলা থাকবে। এর মধ্যে থাকছে বন্দিদের নাম, ছবি, পরিবারের সদস্য-সহ অন্যান্য তথ্য। রাজ্যের আটটি কেন্দ্রীয় সংশোধানাগারের পাশাপাশি ২৭ জেলা সংশোধনাগারেও এই সফটওয়্যার ইনস্টল করা হবে। জেল কর্তৃপক্ষ ছাড়াও রাজ্যের প্রায় ২৮,০০০ জেল বন্দি এই সফটওয়্যারকে ব্যবহার করতে পারবেন। সংশোধানাগারের মধ্য থাকা কিয়স্ক থেকে তাঁদের স্বাস্থ্য ইতিহাস, কী পরিমাণ মজুরি তিনি রোজগার করেছেন এবং কবে তিনি ছাড়া পাবেন — এই সব তথ্য জানতে পারবেন। গোয়া ইলেকট্রনিক্সের তৈরি এই সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে জেলকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। বড় সংশোধনাগাররে ক্ষেত্রে ২৪ মডিউলের লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) এবং ছোট জেলা সংশোধনাগারের ক্ষেত্রে ৮ মডিউলের ল্যান ব্যবহার করা হয়েছে। প্রতিটি জেলে সফটওয়্যার এবং হার্ডওয়ার বসানোর জন্য ২০ লক্ষ টাকা খরচ হবে। এর ফলে সংশোধনাগারের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি দূর করা সম্ভব হবে। ম্যানুয়াল পদ্ধতি হিসাব রাখার ফলে যেসব ভুল হতো সেগুলি এড়ানো যাবে যেমন, একজন বন্দি কবে ছাড়া পাবেন তার হিসাব ইত্যাদি। প্রিজমস-এর সুবিধা বন্দিদের বিভিন্ন তথ্য কম্পিউটারের মধ্যে রেখে দেওয়া হবে, যেমন তাদের মজুরি, হাসপাতালের রেকর্ড, সাময়িক ছুটির হিসাব, শর্তাধীন মুক্তি, কোর্টে হাজিরার তারিখ ইত্যাদি। বন্দিদের আত্মীয়দের তথ্যও রাখা হবে, যার মধ্যে থাকছে, ছবি, আঙুলের ছাপ ইত্যাদি। এর ফলে জেলের মধ্যে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রোধ করা সম্ভব হবে। সমস্ত তথ্য ডিজিটাল মাধ্যমের রাখা থাকবে এবং অনলাইনে মিলবে। জেল বন্দিরাও সংশোধনাগারের কিয়স্ক ব্যবহার করে তাদের নিজস্ব তথ্য জানতে পারবেন। সুত্রঃ পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, পশ্চিমবঙ্গ, কল্যাণী, নদিয়া