সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নজরদারির প্রয়োজন। নাহলে অধিকাংশ ক্ষেত্রে তা দুর্নীতির পাঁকে আকটে পড়ে বা নজরদারি না থাকায় গতি হারায়। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে নজরদারির জন্য জিপিআরএস নির্ভর মোবাইল পর্যবেক্ষণ পরিষেবা চালু করল রাজস্থানের জালোর জেলা কর্তৃপক্ষ। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস এর সংক্ষিপ্ত নাম জিপিআরএস। এটি তারবিহীন মোবাইল টেলিযোগাযোগ সংক্রান্ত এক ধরনের ব্যবস্থা। এই ব্যবস্থাকে ব্যবহার করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উপর নজরদারি চালানো হবে। এর মূল লক্ষ্য হল বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন তরাণ্বিত করা । দুর্নীতি রোধে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মোবাইল নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থার লক্ষ্য বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কতটা বাস্তবায়ন হয়েছে তা নিয়মিত পযর্বেক্ষণ দুর্নীতি রোধ অ্যানড্রয়েড ট্যাবলেটের মাধ্যমে ব্লক স্তরেও বিভিন্ন সরকারি প্রকল্পের উপর নজরদারি ব্যবস্থা তৈরি কী ভাবে কাজ করবে জিপিএস নির্ভর মোবাইল পর্যবেক্ষণ ব্যবস্থা পর্যবেক্ষক প্রকল্পের জায়গায় গিয়ে কাজের অগ্রগতির ছবি তুলবেন সেই ছবি সংশ্লিষ্ট জেলা অফিসে পাঠিয়ে দেবেন জেলা কর্তৃপক্ষের লক্ষ্য হল সমস্ত সরকারির প্রকল্পগুলোকে এই পরিষেবার আওতায় আনা। এর মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা এবং তার বাস্তবায়নের মধ্যে সমন্বয় ঘটানো সম্ভব হবে। উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাস্তবোচিত এবং তথ্য নির্ভর সিদ্ধান্ত নেওয়া জরুরি। এই ব্যবস্থার মাধ্যমে প্রশাসন তথ্য সংগ্রহ করতে পারবে এবং বিভিন্ন বস্তবোচিত, তথ্যনির্ভর সিদ্ধান্ত নিতে পারবে। অর্থাৎ উন্নয়নের কাজে দু’দিক থেকে সহায়তা করবে এই জিপিআরএস প্রযুক্তি নির্ভর মোবাইল নজরদারি ব্যবস্থা। প্রথমত এটি বিভিন্ন সরকারি কাজের উপর লাগাতার নজরদারি চালাবে যাতে কাজটি দ্রুত এবং দুর্নীতি মুক্তভাবে করা সম্ভব হয়, দ্বিতীয়ত তথ্য সংগ্রহ করে পরবর্তী উন্নয়নমূলক কাজের পরিকল্পনা নিতে সহায়তা করবে এই পদ্ধতি। জালোর জেলা কর্তৃপক্ষ ইতিমধ্যে বিভিন্ন সরকারি কাজে একে ব্যবহার করেছে। সাফল্যও আসছে। আগামীদিনে একে ব্যাপক হারে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। সুত্রঃ পোর্টাল কনটেন্ট টিম