আপনার পাসওয়ার্ডের পুনরুদ্ধার বিকল্পগুলি স্থাপন করুন এবং সেগুলি আপ-টু-ডেট রাখুন যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান অথবা আটকে যান, তা হলে আপনার অ্যাকাউন্টে ফিরে যেতে আপনার একটি উপায় প্রয়োজন। যদি আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার প্রয়োজন হয়, তা হলে অনেক পরিষেবা আপনাকে একটি পুনরুদ্ধার ইমেল ঠিকানায় একটি ইমেল পাঠাবে, সুতরাং আপনার পুনরুদ্ধার ইমেল ঠিকানা আপ-টু-ডেট রয়েছে এবং অ্যাকাউন্টটি এখনও অ্যাক্সেস করতে পারেন তা নিশ্চিত করুন। এ ছাড়াও কখনও কখনও মেল মারফত আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি কোড পাঠানো হয়ে থাকে, প্রোফাইলে একটি ফোন নম্বর জুড়তে পারেন। আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখতে, আপনার অ্যাকাউন্টে একটি মোবাইল নম্বর থাকা হল অন্যতম সহজ এবং সব চেয়ে নির্ভরযোগ্য উপায়। উদাহরণস্বরূপ, যারা আপনার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পরিষেবা প্রদানকারীরা ফোন নম্বরটি ব্যবহার করে আপনাকে একটি যাচাইকরণ কোড পাঠাতে পারে, যাতে আপনি কখনও অ্যাক্সেস হারালে সেটি ব্যবহার করতে পারেন। পুনরুদ্ধারের জন্য গুগুলে একটি ফোন নম্বর দেওযার মানে, বিপণন তালিকাগুলির জন্য সাইন আপ করা নয় অথবা টেলিবিপণনকারীদের থেকে আরও কল আসা নয়। যদি আপনি আপনার অ্যাকাউন্টে একটি ফোন নম্বর জুড়তে না চান অথবা জুড়তে না পারেন, আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে, অনেক ওয়েবসাইট আপনার পরিচয় যাচাই করার জন্য একটি প্রশ্ন চয়ন করার কথা বলতে পারে। আপনি যে পরিষেবাটি ব্যবহার করছেন যদি সেটি আপনাকে নিজস্ব প্রশ্ন তৈরি করতে অনুমতি দেয়, তা হলে এমন একটি প্রশ্ন দিয়ে চেষ্টা করুন যেটির উত্তর জানেন এবং এমন কিছু দেবেন না যা সর্বজনীন ভাবে পোস্ট করা অথবা সামাজিক মিডিয়াতে ভাগ করা। উত্তরটি স্মরণ রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ - যদি আপনি এটি ভুলে যান তা হলে হয়ত কখনওই আপনার অ্যাকাউন্ট ফিরে পেতে সক্ষম হবেন না। সূত্র : বিকাশপিডিয়া টিম