এইচ টি টি পি-র পুরো কথা হল হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল। ওয়েব ব্রাউজার ওয়েব সার্ভারের সঙ্গে যে ভাষায় এবং পদ্ধতিতে সংযোগ স্থাপন করে তাকে এইচ টি টি পি প্রটোকল বলে। এইচ টি টি পি-র যে সংস্করণ এখন প্রচলিত তা হল ১.০। কিন্তু ১.১-ও অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। এইচ টি টি পি প্রটোকল সার্ভারের কাছে ব্রাউজারের অনুরোধ পাঠায় এবং যে ব্রাউজার যে ফাইলটি চায় সেটি সার্ভার থেকে নিয়ে ফেরত পাঠায়। সার্ভারের সঙ্গে এই আদানপ্রদানের পর্যায়ক্রমটি হল : ১) ব্রাউজার এবং সার্ভারের মধ্যে একটি সংযোগ (কানেকশন) স্থাপিত হয়। ২) ব্রাউজার সার্ভারের কাছে সুনির্দিষ্ট পদ্ধতিতে একটি নির্দিষ্ট ফাইল চেয়ে পাঠায়। ৩) সার্ভার সেই ফাইলটি পড়ে তার বিষয়বস্তুটি ব্রাউজারকে পাঠায়। ৪) ব্রাউজার ও সার্ভারের মধ্যে স্থাপিত সংযোগটি শেষ হয়ে যায়। এর পর ব্রাউজার আবার কোনও ফাইল চাইলে এই ঘটনাটির পুনরাবৃত্তি ঘটে। এইচ টি টি পি মূলত এই আদানপ্রদান ব্যবহার ব্রাউজার এবং সার্ভারের মধ্যে যে সংকেত আদান প্রদান হয় তার নিয়ম নির্ধারণ করে। নীচে কতগুলি প্রচলিত ওয়েবসাইটের নাম দেওয়া হল। WWW.IBM.COM WWW.MSN.COM WWW.YAHOO.COM WWW.REDIFF.COM www.google.com www.wikipedia.org www.vikaspedia.in www.gmail.com www.iiimindia.org সূত্র : কম্পিউটার প্রশিক্ষণ, আই আই আই এম