কম্পিউটারে উইন্ডোজ নামক পরিচালন ব্যবস্থাকে কাজে লাগাতে হলে ৬টি মৌলিক উপকরণের দরকার হয়। ১) ডুয়াল কোর প্রসেসর, ২) ১ জিবি ক্ষমতাসম্পন্ন র্যাম, ৩) একটি মাউস, ৪) একটি মনিটর, যার মধ্যে কম্পিউটারের পর্দা থাকে, ৫) ৭ জিবি পরিমাণ খালি জায়গা সংবলিত একটি হার্ড ডিস্ক, ৬) একটি কি বোর্ড। প্রসঙ্গত, উইন্ডোজ, XP/7 কম্পিউটার পরিচালন ব্যবস্থাকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে নিতে হয়। সাধারণত উইন্ডোজ, XP/7 কে কম্পিউটারে যুক্ত করতে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় লাগে। তবে কখনও কখনও তার থেকে বেশি সময়ও লাগতে পারে। এই সময় কতটা লাগবে, তা নির্ভর করে কম্পিউটারের কাজের গতি এবং উইন্ডোজ XP/7 প্রোগ্রামের দৈর্ঘ্যের উপর। উইন্ডোজ XP/7 এর মাধ্যমে কম্পিউটারের নানা ধরনের কাজ করা যায়। এর সব থেকে বড় সুবিধা হলো, এটি ছবির মাধ্যমে কম্পিউটারকে ব্যবহারের সুযোগ করে দিয়েছে। সাধারণ ভাবে উইন্ডোজ এমন একটি পরিচালনা ব্যবস্থা যা (১) ব্যবহারকারী এবং কম্পিউটারের মধ্যে যোগসূত্র তৈরি করে, (২) একটি মৌলিক সফটওয়্যার হিসাবে কাজ করে, যেখানে নানা ধরনের প্রোগ্রামকে পরিচালনা করা যায়, (৩) ছবির মাধ্যমে কম্পিউটারকে ব্যবহারের সুযোগ করে দেয়, (৪) প্রয়োজনে এম এস ডস-এর পরিবেশ সৃষ্টি করতে পারে বা এম এস ডস-কে কাজে লাগাতে পারে, (৫) কম্পিউটার থেকে প্রয়োজনীয় তথ্য ছাপানোর ব্যবস্থা করতে পারে, (৬) সহজে নথি তৈরির জন্য ওয়ার্ড প্যাড এবং ছবি আঁকার জন্য পেইন্ট-এর মতো উপকরণকে ব্যবহার করতে পারে এবং (৭) একই সময়ে একই সঙ্গে অনেকগুলি উইন্ডোকে কম্পিউটারের পর্দায় দেখাতে পারে। সূত্র : কম্পিউটার প্রশিক্ষণ, আই আই আই এম