কোনও ফর্মুলায় লেখার জন্য সেল মনে রাখার চাইতে তা ক্লিক করে প্রবেশ করানো যেতে পারে। নিয়ম বা ফর্মুলার যে অংশে ঠিকানার নির্দেশ দিতে চাওয়া হচ্ছে, সেখানে পৌছে যে সেল প্রবেশ করাতে চাই, তাতে ক্লিক করতে হবে। এক্সেল ফর্মুলা বা নিয়মের মধ্যে নির্দিষ্ট সেলটিকে গ্রহণ করার পর সেলের চার দিকে একটি মুভিং বর্ডার বা চলমান সীমানা দেখতে পাওয়া যায়। এই সীমানা তৈরি হয় কিছু ড্যাশ (-) দিয়ে যা ঘড়ির কাঁটা ঘোরার দিক অনুযায়ী সেলের চার পাশে ঘোরে। ধরা যাক, এই নিয়ম বা ফর্মুলা লিখতে চাই = G12 *A1 এখানে দেখানো হল কী ভাবে তা করতে হবে। ১) প্রথমে যে সেলে নিয়মটি রাখতে চাই, তা বাছাই করে নিতে হবে এবং তার পর = (সমান চিহ্ন ) টাইপ করতে হবে। ২) সেল G12 ক্লিক করতে হবে। এক্সেল ফর্মুলা বারে G12 অ্যাড্রেস প্রবেশ করিয়ে দেয় এবং সেলের চার পাশে চলমান সীমানা প্রদর্শন করে। ৩) * (গুণের চিহ্ন) টাইপ করতে হবে। ৪) ফর্মুলা বা নিয়ম অ্যাড্রেস প্রবেশ করাতে A1 সেল ক্লিক করতে হবে। ৫) এন্টার (ENTER) বোতামে টাইপ করতে হবে। সূত্র : কম্পিউটার প্রশিক্ষণ, আই আই আই এম