গভীর রাতে রহস্যময় বিস্ফোরণ | আর তার জেরে ভূপৃষ্ঠে সুগভীর গর্ত | এই ঘটনা নিকারাগুয়ায় | লাতিন আমেরিকার এই দেশের রাজধানী মানাগুয়ায় আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই রহস্যজনক ঘটনা ঘটে | বিশেষজ্ঞরা নিশ্চিত, এখানে আছড়ে পড়েছে উল্কা |

বিমানবন্দরের কাছে বন জঙ্গলে ঢাকা এলাকায় উল্কাপাত হওয়ায় কোনও প্রাণহানি ঘটেনি | তবে ভূপৃষ্ঠে ৩৯ ফিট গভীর গর্ত হয়ে গেছে | উল্কাপাতের ফলে কেঁপে ওঠে গোটা মানাগুয়া | সবাই ধরেই নেয়, এটা ভূমিকম্প | পরে জানা যায় আসল কারণ |

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার গভীর রাতে প্রচণ্ড শব্দ শোনা যায় | তাঁরা ধরেই নেন কোনও বিস্ফোরণ হয়েছে | বিভিন্ন রকম রাসায়নিক, ধুলো-বালি মেশা বাতাসে তীব্র পোড়া গন্ধ | রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন বিশেষজ্ঞরা | গভীর গর্ত দেখে তাঁরা নিশ্চিত, এটা উল্কাপাতের ফল | তবে মহাজগতিক এই বস্তুর সম্পূর্ণ অংশ পুড়ে গেছে কি না, নাকি পুরোটাই মাটির সঙ্গে মিশে গেছে কি না সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন |

তবে উল্কাপাত বিমানবন্দরের কাছে হলেও বিমান উড়ানে কোনও বিঘ্ন ঘটেনি |

সুত্রঃ banglalive.com