পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি , যেটি বাংলা অ্যাকাডেমি নামে জনপ্রিয়, পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত বাংলা ভাষার সরকারি নিয়ন্ত্রক সংস্থা। বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ও ঐতিহ্যরক্ষার লক্ষ্যে ফ্রান্সের অ্যাকাডেমি ফ্রঁসেজ-এর আদলে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের একটি অঙ্গ হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে এটি একটি স্বশাসিত সংস্থার মর্যাদা পায়। যদিও বাংলা অ্যাকাডেমি কর্তৃক প্রচলিত ভাষা সংক্রান্ত সংস্কারগুলি আইনগত ভাবে বাধ্যতামূলক নয়, তবু পশ্চিমবঙ্গ সরকার এই সংস্কারগুলির প্রচারে সচেষ্ট থাকেন। ত্রিপুরা সরকারও সম্প্রতি এই সংস্কারগুলি বিদ্যালয়স্তরে চালু করেছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বা রামকৃষ্ণ মিশনের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা পশ্চিমবঙ্গে বাংলা প্রকাশনার ক্ষেত্রে বাংলা অ্যাকাডেমি র নিয়মাবলি মেনে চলেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের সভাপতি মহাশ্বেতা দেবী। অ্যাকাডেমি র দুটি ভফবন রয়েছে, একটি নন্দন রবীন্দ্রসদন প্রাঙ্গনে, অন্যটি ওকাকুরা ভবন, যেটি বিধান নগরে। কাজ বাংলা অ্যাকাডেমি র গবেষকেরা বাংলা বানান, ব্যাকরণ, উৎপত্তি ও বাংলা ভাষার ইতিহাস নিয়ে গবেষণা করছেন। মৌলিক বাংলা পাণ্ডুলিপি সংরক্ষণ করার জন্য তাঁরা একটি বড় গ্রন্থাগার নির্মাণ করেছেন। এ ছাড়াও বাংলা অ্যাকাডেমি কর্তৃক সংস্কারপ্রাপ্ত বাংলা লিপি অনুসারে এই সংস্থা ইউনিকোড বাংলা ফন্ট তৈরি করে। অ্যাকাডেমি কয়েকটি উৎসবের আয়েজন করে থাকে। এগুলির মধ্যে রয়েছে কবিতা উৎসব, লিটল ম্যাগাজিন মেলা, কথা সাহিত্য উৎসব, ছড়া উৎসব ইত্যাদি। বাংলা কথা সাহিত্যে অবদানের জন্য বাংলা অ্যাকাডেমি প্রতি বছর রবীন্দ্র পুরস্কার দিয়ে থাকে। বাংলা অ্যাকাডেমি প্রকাশিত কিছু গ্রন্থ ১. অ্যাকাডেমি বিদ্যার্থী অভিধান ২. অ্যাকাডেমি বানান অভিধান ৩. পরিভাষা সংকলন- প্রশাসন ৪. সাহিত্যের শব্দার্থ কোষ ৫. ভাষা তত্ত্বের পরিভাষা ৬. ব্যুৎপত্তি সিদ্ধান্ত বাংলা কোষ ৭. বাংলা ভাষায় অর্থনীতি চর্চা গ্রন্থপঞ্জি ৮. বাংলা ভাষায় ইতিহাস চর্চা গ্রন্থপঞ্জি ৯. ধাতুবিদ্যা পরিভাষা ১০. সাঁওতালি বাংলা সমশব্দ অভিধান এছাড়া অ্যাকাডেমি বহু গুরুত্বপূর্ণ গদ্যকারের রচনা সংকলনও প্রকাশ করেছে। সুত্রঃ পোর্টাল কন্টেন্ট টিম