দ্বাদশ স্তরে বিজ্ঞান শাখায় পড়াশোনার পরে স্নাতক স্তরে এই বিষয়ে বি টেক বা বি ই ডিগ্রি করা যায়। ছাত্র বাছাই পর্ব বেশ কঠিন হয়। স্নাতক স্তরে ভর্তির সময় বিজ্ঞানের বিষয়গুলির ওপর প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। কোর্সের সময়সীমা চার বছর। এক সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর পড়তে চাইলে ইন্টিগ্রেটেড এমটেক বা এমই-ও পড়া যায়। সে ক্ষেত্রে সময় লাগে পাঁচ বছর। স্নাতক স্তরে মেকানিক্যাল, সিভিল বা মেকাট্রনিক্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও ভবিষ্যতে এই ক্ষেত্রে কাজের সুযোগ পাওয়া যায়। এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে গেলে বি ই বা বি টেক ডিগ্রি লাগে। কিন্তু যাদের বি ই বা বি টেক নেই, তাদের জন্য এয়ারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, এ এম আই ই পরীক্ষার ব্যবস্থা করেছে। এই কোর্সটি এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রির সমতুল্য। মুক্ত বাণিজ্য ও শ্রমের আন্তর্জাতিক চলাচল ব্যাপক বৃদ্ধি পাওয়ায় পৃথিবী জুড়ে বিমান চলাচল আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। তার সঙ্গে চাহিদা বেড়েছে বিমান ও এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের। ফলে এই বিষয়ে পড়াশোনা করার চাহিদা যেমন বেড়েছে, তেমনই বেড়ে চলেছে প্রতিষ্ঠান। এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, এমন কয়েকটি ভারতীয় প্রতিষ্ঠান কলেজ/ ইউনিভার্সিটি রাজ্য/ শহর ডিগ্রি আইআইটি মুম্বই (মহারাষ্ট্র) কানপুর (উত্তর প্রদেশ) খড়গপুর (পশ্চিমবঙ্গ) চেন্নাই (তামিলনাডু) বি টেক মাদ্রাজ ইন্সটিটিউট অফ টেকনোলজি চেন্নাই (তামিলনাডু) বি টেক আলাগাল্লা ইউনিভার্সিটি কড়াইকুডি (তামিলনাডু) বি এসসি অ্যামিটি ইউনিভার্সিটি নয়ডা (উত্তরপ্রদেশ) বি টেক, এম টেক অমৃতা ইউনিভার্সিটি কোয়েম্বাটুর (তামিলনাডু) বি টেক অন্ধ্র ইউনিভার্সিটি বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) বি ই আন্না ইউনিভার্সিটি চেন্নাই (তামিলনাডু) বি ই, এম ই মণিপাল ইউনিভার্সিটি মণিপাল (কর্নাটক) বি টেক মুম্বই ইউনিভার্সিটি মুম্বই (মহারাষ্ট্র) এম এসসি পঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি কাপুরথালা (পঞ্জাব) বি টেক সত্যভামা ইউনিভার্সিটি চেন্নাই (তামিলনাডু) বি ই সিংঘানিয়া ইউনিভার্সিটি ঝুনুঝুনু (রাজস্থান) বি টেক, বিএসসি ডিপ্লোমা এম আর এম ইউনিভার্সিটি কাঞ্জিপুরম (তামিলনাডু) বি টেক সুত্রঃ যোজনা বিশেষ সংখ্যা জানুয়ারী ২০১৫