চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত তিনটি ক্ষেত্রে পড়াশোনার সুযোগ রাজ্যের কোন কোন সরকারি প্রতিষ্ঠানে রয়েছে, তা বর্ণিত হল। দু-একটি উল্লেখযোগ্য বেসরকারি প্রতিষ্ঠানেরও উল্লেখ রইলো। আয়ুর্বেদ JENPARH-এর মাধ্যমে ভর্তি। ১. জে বি রয় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল (কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত)-১৭০-১৭২, রাজা দিনেন্দ্র স্ট্রিট, কলকাতা-৭০০০০৪ কোর্স- আয়ুর্বেদাচার্য, আসন সংখ্যা-৬০ ২. ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত) শ্যামদাস বৈদ্য শাস্ত্রপীঠ ২৯৪/৩/১, আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা-৭০০০০৯ কোর্স ও আসন সংখ্যা – আয়ুর্বেদ বাচস্পতি (কায়া চিকিৎসা-৭, দ্রব্যগুণা-২, সিদ্ধান্ত ও দর্শন- ২, রোগ বিজ্ঞান ও বিকৃতি বিজ্ঞান-২) সূত্র: http://wb.gov.in/portal/WBLabour/Employment/WBLCMSPortletLabourWindow ডেন্টাল কলেজ (জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি) ১. ডঃ আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, ১১৪, আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, কলকাতা-৭০০০১৪ কোর্স- বিডিএস (ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি), এমডিএস (মাস্টার অফ ডেন্টাল সার্জারি) ২. গুরুনানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, পানিহাটি, কলকাতা-৭০০০১৪ কোর্স- বিডিএস (ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি) ৩. দ্য নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, ক্যাম্পাস - শুশ্রতানগর, শিলিগুড়ি কোর্স - বিডিএস সূত্র: http://wb.gov.in/portal/WBLabour/Employment/WBLCMSPortletLabourWindow মেডিক্যাল কলেজ WBJEE কর্তৃক আয়োজিত জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি নেওয়া হয়ে থাকে। ১. ক্যালকাটা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা ২. ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা ৩. ইনস্টিটিউটঅফ পো্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা ৪. নীলরতন সরকার মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা ৫. আর জি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা ৬. বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, বাঁকুড়া ৭. বার্ডওয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বর্ধমান ৮. কে পি সি মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, যাদবপুর, কলকাতা ৯. মিদনাপুর মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল , মেদিনীপুর ১০. নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, দার্জিলিং সূত্র: http://wb.gov.in/portal/WBLabour/Employment/WBLCMSPortletLabourWindow