হোমিওপ্যাথির আবিষ্কার মহাত্মা ক্রিশ্চিয়ান ফ্রেডারিক সামুয়েল হানিম্যানের হাত দিয়ে জার্মানিতে। কিন্তু বর্তমানে এটি ভারতীয় বিভিন্ন চিকিৎসা পদ্ধতিগুলির মধ্যে একটি। হোমিওপ্যাথ হল আক্ষরিক অর্থে সদৃশ রোগের চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ অজানা গুণাগুণ বিশিষ্ট একটি বস্তুকে হোমিওপ্যাথিক প্রস্তুতি পদ্ধতির মাধ্যমে তৈরি করে একটি আপাত সুস্থ ব্যক্তিকে খাওয়ানোর পর ব্যক্তিটির শরীরে যে লক্ষণসমূহ দেখা দেয় সেগুলি যদি একটি রোগাক্রান্ত মানুষের দেহে দেখা দেয় তখন পূর্ব ওষুধটি ওই রোগাক্রান্ত ব্যক্তিটির চিকিৎসায় ব্যবহার করা হয়। ওই অজানা বস্তুটির দ্বারা ফলিত লক্ষণগুলি বিভিন্ন ব্যক্তি বিশেষের শরীরে পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে নথিভুক্ত করা হয়। আবার এই লক্ষণগুলি বিভিন্ন ব্যক্তি বিশেষে তীব্রতা কম-বেশি হলেও সদৃশ হয়। ব্যক্তিটি ওই বস্তুটির মানব শরীরে ক্রিয়ার সাপেক্ষে নিজস্ব প্রভাব লক্ষণসমূহের মাধ্যমে ফলিত করে। এটা নির্ভর করে মানব শরীরের ব্যক্তি বিশেষে প্রকৃতির উপর। যা হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ম। এই প্রকৃতির রূপ হল ব্যক্তি মানুষটির অন্তর্নিহিত পরিবেশ যা একটি ব্যক্তিবিশেষ কোন ধরনের রোগে আক্রান্ত হবে তা জানিয়ে দেয়। এই অন্তর্নিহিত পরিবেশ সহ মানুষ জন্ম গ্রহণ করে। হোম্ওপ্যাথিক চিকিৎসকের ভূমিকা হল-ওই পরিবেশটিকে চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক পরিবেশে পরিবর্তিত করা। এর সাহায্যে রোগে আক্রান্ত হওয়ার থেকে প্রতিরোধ ও রোগাক্রান্ত ব্যক্তিকে রোগমুক্তি উভয়ক্ষেত্রেই মানুষকে/সার্বিকভাবে মানব সমাজকে সুস্বাস্থ্যের অধিকারী করা যেতে পারে। রাজ্যে কোথায় কোথায় পড়ানো হয় ১. বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ২. পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৩. খড়গপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৪. মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৫. বর্ধমান হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৬. দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৭. ডি.এন.দে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলকাতা ৮. মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, হাওড়া ৯. ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, সল্টলেক ১০. পি সি মেমোরিয়াল হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলকাতা ১১. মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, সোদপুর, উত্তর ২৪ পরগনা ১২. নিতাইচরণ চক্রবর্তী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, হাওড়া ১৩. বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল,ইসমাইল, আসানসোল, বর্ধমান সূত্র: http://wb.gov.in/portal/WBLabour/Employment/WBLCMSPortletLabourWindow;jsessionid=D60BB7187B0D25582CD11E917A7BEA61.node1?alf_f_name=VG+in+Web_3.html&dtname=Employment&action=e&windowstate=normal&alf_path=WebContent%2FDirectorates%2FEmployment%2FVG_WEB&mode=view