নিম্নে বর্ণিত যোগ্যতামানের ব্যক্তিরাই টেট পরীক্ষা দিতে পারবে। এনসিটিই-র ২৩ আগস্ট ২০১০-এর বিজ্ঞপ্তিতে যে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার কথা বলা আছে, সেই যোগ্যতা থাকতে হবে। কোনও শিক্ষক এনসিটিই-র ২৩ আগস্ট ২০১০-এর বিজ্ঞপ্তি অনুযায়ী এনসিটিই বা আরসিআই অনুমোদিত কোনও শিক্ষণ পাঠক্রম চালালে, তিনি পরীক্ষায় বসতে পারবেন। আরটিই আইনের ২৩ নং ধারার ২ নং উপধারায় যে সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে ছাড় দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে টেট পরীক্ষায় বসার যোগ্যতামান শিথিল করা যেতে পারে। ওই উপধারা অনুসারে জারি করা বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকার শিথিল করার বিষয়টি জানাবে।