হকির নাম যখনই আসে তখনই ভারত পদক নিতে ওঠে। এই খেলায় ৮টি অলিম্পিক সোনার মতো দুর্দান্ত রেকর্ড ভারতের ঝুলিতে রয়েছে। ১৯২৮-১৯৫৬ সাল পর্যন্ত সময়কে ভারতীয় হকির স্বর্ণ যুগ বলা হয়, ওই সময় ভারত টানা ৬টি অলিম্পিক সোনা জিতেছিল। রুপো ও ব্রোঞ্জ জয় ছাড়াও ভারতীয় দল ১৯৭৫ সালে বিশ্বকাপও জিতেছিল। ভারতের হকি ফেডারেশন ১৯২৭ সালে আন্তর্জাতিক স্বীকৃতি পায় এবং আন্তর্জাতিক হকি ফেডারেশনে যুক্ত হয়। অলিম্পিকে ভারতের স্বর্ণযুগ শুরু হওয়ার মধ্য দিয়েই ভারতের হকি ফেডারেশনের ইতিহাস শুরু হয়। সেই সফরটি ছিল চূড়ান্ত সাফল্যের। সফরে ২১টি ম্যাচের মধ্যে ভারত ১৮টিতে জিতেছিল এবং ভারতের মোট ১৯২টি গোলের মধ্যে ১০০টি করে কিংবদন্তি ধ্যানচাঁদ সকলের নজর কেড়েছিলেন। ১৯২৮ সালে আমস্টারডামে খেলা শুরু হয় এবং ভারতের জয়ের ধারা ১৯৩২ সালে লস অ্যাঞ্জেলেস পেরিয়ে ১৯৩৬ সালে বার্লিন অবধি পৌঁছয়, যা অলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিকের মতো অসাধারণ কীর্তি স্থাপন করে। ভারতের স্বাধীনতার পর, ভারতীয় দল আবার সোনা জয়ের হ্যাটট্রিক করে-১৯৪৮ সালের লন্ডন অলিম্পিক,১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিক এবং ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক। স্বর্ণযুগের সময় ভারত মোট ২৪টি অলিম্পিক ম্যাচ খেলেছিল। সেই ২৪টিতেই তারা জেতে, ১৭৮টি গোল করে (ম্যাচ পিছু ৭.৪৩টি গোল) এবং মাত্র ৭টি গোল খায়। ভারত আরও দুটি সোনা পায় ১৯৬৪ সালের টোকিও অলিম্পিক এবং ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে। ইদানীং ভারতে হকির সাফল্যে ভাটা পড়েছে। এক কালে যে সব দেশকে ভারত বিপুল গোলে হারাত, তারাই আজ চ্যালেঞ্জ জানাচ্ছে ভারতকে। সূত্র: India.gov.in