(২ অক্টোবর ১৯২৪ – ১৫ জানুয়ারি ২০০৯) জন্ম কলকাতায়। প্রমীলা ও ত্রিদিবেশ সিংহের পঞ্চম সন্তান। শিক্ষা ভাগলপুর ও কলকাতায়, ফিজিক্সে এমএসসি। কর্মজীবনের শুরু নিউ থিয়েটার্স ও ক্যালকাটা মুভিটোন স্টুডিয়োয় শব্দযন্ত্রী হিসাবে; পরে লন্ডনের পাইনউড স্টুডিয়োয়। 'অঙ্কুশ' (১৯৫৪) ছবি দিয়ে কাজ শুরু। চতুর্থ ছবি 'কাবুলিওয়ালা' থেকে সর্বভারতীয় খ্যাতি। ক্রমশ বিশ্বপরিচিতি, দেশে ও বিদেশে বহু সম্মান ও পুরস্কার লাভ। শ্রেষ্ঠ ভারতীয় ছবির জন্য রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছেন একাধিক বার, পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কারও। ছবির তালিকা ১। ডটার্স অফ দিস সেঞ্চুরি (২০০১) ২। আনোখা মোতি (২০০০) ৩। আজব গাঁয়ের আজব কথা (১৯৯৮) ৪। হুইল চেয়ার (১৯৯৪) ৫। অন্তর্ধান (১৯৯২) ৬। এক ডক্টর কি মউত (১৯৯১) ৭। আজ কা রবিনহুড (১৯৮৭) ৮। আতঙ্ক (১৯৮৬) ৯। বৈদূর্য রহস্য (১৯৮৫) ১০। দিদি ( ১৯৮৪) ১১। আদমি আউর আওরত (দূরদর্শন, ১৯৮৪) ১২। মানুষ (১৯৮৩) ১৩। অভিমন্যু (১৯৮৩) ১৪। আদালত ও একটি মেয়ে (১৯৮২) ১৫। বাঞ্ছারামের বাগান (১৯৮০) ১৬। সবুজ দ্বীপের রাজা (১৯৭৯) ১৭। সফেদ হাতি (১৯৭৭) ১৮। সাগিনা (১৯৭৪, হিন্দি) ১৯। জিন্দেগি জিন্দেগি (১৯৭২) ২০। এখনই (১৯৭১) ২১। সাগিনা মাহাতো (১৯৭০) ২২। আপনজন (১৯৬৮) ২৩। হাটে বাজারে (১৯৬৭) ২৪। গল্প হলেও সত্যি (১৯৬৬) ২৫। আরোহী (১৯৬৫) ২৬। অতিথি (১৯৬৫) ২৭। জতুগৃহ (১৯৬৪) ২৮। নির্জন সৈকতে (১৯৬৩) ২৯। হাঁসুলী বাঁকের উপকথা (১৮৬২) ৩০। ঝিন্দের বন্দী (১৯৬১) ৩১। ক্ষুধিত পাষাণ (১৯৬০) ৩২। ক্ষণিকের অতিথি (১৯৫৯) ৩৩। কালা মাটি (১৯৫৮) ৩৪। লৌহ কপাট (১৯৫৭) ৩৫। কাবুলীওয়ালা (১৯৫৬) ৩৬। টনসিল (১৯৫৬) ৩৭। উপহার (১৯৫৫) ৩৮। অঙ্কুশ (১৯৫৪) সূত্র: clickforboi.in