শীর্ষেন্দু মুখোপাধ্যায় (জন্ম নভেম্বর ২, ১৯৩৫) এক জন বিখ্যাত সাহিত্যিক। প্রাথমিক জীবন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ সালের ২রা নভেম্বর, ময়মনসিংহে, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। তাঁর ছেলেবেলা কেটেছে বিহার, পশ্চিমবঙ্গ ও অসমের বিভিন্ন অংশে। তাঁর পিতা রেলওয়েতে চাকরি করতেন । শীর্ষেন্দু কলকাতার ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। শীর্ষেন্দু প্রথম চাকরি নেন স্কুল শিক্ষক হিসাবে। দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন আনন্দবাজার পত্রিকার সাথে । পুরস্কার বিদ্যাসাগর পুরস্কার (শিশু সাহিত্যে অবদানের জন্য) আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০) সাহিত্য অকাদেমি পুরস্কার ) মানবজমিন উপন্যাসের জন্য) জীবনব্যাপী সাহিত্য সম্মান, ২০১৪ - "পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড" প্রদত্ত টিভি এবং চলচ্চিত্র তাঁর পাতালঘর কাহিনিটি সিনেমা হয়েছে। এ ছাড়া দূরবীন, মনোজদের অদ্ভুত বাড়ি, বক্সার রতন, ঝিলের ধারে বাড়ি, নৃসিংহ রহস্য, ইত্যাদি কাহিনি নিয়ে টিভি সিরিয়াল হয়েছে । সম্প্রতি তাঁর উপন্যাস 'মানবজমিন' অবলম্বনে বাংলাদেশে নাটক তৈরি হচ্ছে। এ ছাড়াও সিনেমা হয়েছে তাঁর শবর নামে গোয়েন্দা চরিত্রটি নিয়ে। কয়েকটি গ্রন্থ যাও পাখি উজান কাগজের বউ দূরবীণ পারাপার ফুলচোর বিকেলের মৃত্যু মানবজমিন ঘুন পোকা তিন হাজার দুই নয়নশ্যামা গয়নার বাক্স প্রজাপতির মৃত্যু ও পুর্নজন্ম দ্বিতীয় সত্তার সন্ধানে আদম ইভ ও অন্ধকার নিচের লোক উপরের লোক পার্থিব ঋণ গুহামানব মাধব ও তার পারিপার্শ্বিক লাল নীল মানুষ শ্যাওলা শিউলির গন্ধ সাঁতারু ও জলকন্যা সিঁড়ি ভেঙে ভেঙে ছায়াময় যুগলবন্দী কাছের মানুষ বাঙালের আমেরিকা দর্শন একাদশীর ভূত ওয়ারিশ চারদিক গোলমাল আক্রান্ত নরনারী কথা কয়েকটি ছোটদের বই পাতালঘর কুঞ্জপুকুরের কান্ড দুধসায়রের দ্বীপ পটাশগড়ের জঙ্গলে ঝিলের ধারে বাড়ি অদ্ভুতুড়ে মনোজদের অদ্ভুত বাড়ি বিপিনবাবুর বিপদ নৃসিংহ রহস্য বক্সার রতন গোঁসাই বাগানের ভূত গৌরের কবচ চক্রপুরের চক্করে নবাবগঞ্জের আগন্তুক নবীগঞ্জের দৈত্য পাগলা সাহেবের কবর বনি হিরের আংটি হেতমগড়ের গুপ্তধন সূত্র: উইকিপিডিয়া