আবিষ্কার : ১৯২১ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : ওটো লোয়েউই ১৯২১ খ্রিস্টাব্দে অষ্ট্রিয়ার বিজ্ঞানী ওটো লোয়েউই প্রথম নিউরোট্র্যান্সমিটার আবিষ্কার করলেন। রাসায়নিক সংঘটক দ্বারা স্নায়ু-প্রবাহগুলির পরিবহন প্রথম পরীক্ষামূলক ভাবে যাথার্থতা পেল। পরীক্ষায় তিনি ব্যবহার করেছিলেন দু’টি ব্যাং-এর হৃৎপিণ্ড। একটিকে (বলা যায় হৃৎপিণ্ড ১) ভেগাস নার্ভ-এর সঙ্গে যুক্ত থাকা অবস্থায় লবণ (স্যালাইন) পূর্ণ একটি প্রকোষ্ঠে রাখা হয়েছিল। এই প্রকোষ্ঠটি যুক্ত ছিল আর একটি প্রকোষ্ঠের সঙ্গে, যেখানে ছিল দ্বিতীয় হৃত্পিণ্ডটি। প্রকোষ্ঠ ১ থেকে তরল পদার্থ পাঠানো হল প্রকোষ্ঠ ২-এ। ভেগাস নার্ভ-এর বৈদ্যুতিক উদ্দীপন (স্টিমুলেশন) যথানিয়মে হৃত্পিণ্ড ১-কে মন্থর করল। কিছুক্ষণ বাদে লোয়েউই দেখলেন দ্বিতীয় হৃৎপিণ্ডটিও মন্থর হয়ে আসছে। লোয়েউই প্রস্তাব করলেন ভেগাসের বৈদ্যুতিক উদ্দীপন প্রথম প্রকোষ্ঠে মুক্ত করেছে একটি রাসায়নিক যা দ্বিতীয় প্রকোষ্ঠে প্রবাহিত হয়েছে। লোয়েউই এই রাসায়নিক-এর নাম দিলেন ‘ভাগুস্টফ’। পরবর্তীকালে এই রাসায়নিক পরিচিত হয় অ্যাসিটিকোলাইন নামে। ১৯২১ থেকে ১৯২৬ সালের মধ্যে ওটো লোয়েউই তাঁর গবেষণাগার থেকে ৬টি গবেষণাপত্র দিয়ে এই নূতন প্রকটিত কৌশলের মূল চরিত্রগুলি প্রকাশ করেছিলেন। এই সকল গবেষণা থেকে একটি ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, একটি মূল রাসায়নিক কাঠামো রয়েছে সমস্ত স্বতঃক্রিয় গ্যাংগ্লিয়নের প্রান্তসন্নিকর্ষগুলিতে (সিনাপসেস) এবং সাধারণ ঐচ্ছিক পেশির চেষ্টীয় স্নায়ু-শেষে। ১৯৩৬ খ্রিস্টাব্দ শরীরবিজ্ঞানে নোবেল পুরষ্কার লাভ করেন স্যার হেনরি ডেল-সহ ওটো লোয়েউই। প্রধান কয়েকটি নিউরোট্রান্সমিটার অ্যামিনো অ্যাসিড অ্যাস্পার্টিক অ্যাসিড (Asp) গ্লুটামেট (Glu) গামা অ্যামিনো বিউটাইরিক অ্যাসিড (GABA) গ্লাইসিন (Gly) অ্যাসিটাইলকোলিন . অ্যাসিটাইলকোলিন (Ach) মোনো-অ্যামাইন ক্যাটিকোল অ্যামাইন ও অন্যান্য বেঞ্জিন কেন্দ্রযুক্ত মোনো-অ্যামাইনঃ ডোপামিন (DA) নরএপিনেফ্রিন (নরঅ্যাড্রেনালিন) (NE) এপিনেফ্রিন (অ্যাড্রেনালিন) (Epi) অক্টোপামিন (ক্যাটিকোল অ্যামাইন নয়) টাইরামিন (ক্যাটিকোল অ্যামাইন নয়) ফেনাইল ইথানলামিন (ক্যাটিকোল অ্যামাইন নয়) ইন্ডোল অ্যামাইন: সেরোটোনিন (5-হাইড্রক্সিট্রিপ্টামাইন, 5-HT) (মেলাটোনিন (Mel) (মোনো-অ্যামাইন নয়, অ্যাসিটাইল অ্যামাইন) ডাইমিথাইল ট্রিপ্টামিন (DMT) ইমাইডাজোল অ্যামাইন: হিস্টামিন (H) পেপটাইড (নিউরোপেপটাইড সমূহ) বোম্বেসিন গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড (GRP) গ্যালানিন গ্যাস্ট্রিন সমূহ গ্যাস্ট্রিন কোলেসিস্টকাইনিন (CCK) পশ্চাৎ পিটুইটারীর ভেসোপ্রসিন অক্সিটোসিন নিউরোফাইসিন I নিউরোফাইসিন II ওপিয়য়েড সমূহ কর্টিকোট্রপিন বা অ্যাড্রেনকর্টিকট্রফিক হর্মোন (ACTH) বিটা লাইপোট্রপিন ডাইনরফিন এন্ডরফিন এনকেফালিন লিউমরফিন সিক্রেটিন জাতীয় পেপ্টাইড সিক্রেটিন মোটিলিন গ্লুকাগন ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপ্টাইড (VIP) গ্রোথ হর্মোন রিলিসিং হর্মোন (GRF) সোমাটোস্টাটিন জাতীয় পেপ্টাইড সোমাটোস্টাটিন ট্যাকিকাইনিন জাতীয় পেপ্টাইড নিউরোকাইনিন এ নিউরোকাইনিন বি Neuropeptide A নিউরোপেপটাইড Y (Y=টাইরোসিন) নিউরোপেপটাইড Y (NY) অগ্ন্যাশয় পলিপেপটাইড (PP) পেপটাইড YY (PYY) সাবস্টান্স পি গ্যাসীয় নিউরোট্রান্সমিটার নাইট্রিক অক্সাইড (NO) কার্বন মনক্সাইড (CO) স্নেহপদার্থ জাতীয় নিউরোট্রান্সমিটার আনন্দামাইড সূত্র : বিংশ শতাব্দীর পদার্থবিদ্যা ও ব্যাক্তিত্ব : ডঃ শঙ্কর সেনগুপ্ত, বেস্টবুকস