শব্দজনিত সমস্যা হলে স্মার্টফোনে কথা বলার সময় অনেক ক্ষেত্রে অপর প্রান্তের ব্যক্তি শুনতে পান না। মাঝেমধ্যে আওয়াজও কমে যায়। নানা কারণে এমনটা হতে পারে। এ সমস্যা দূর করার জন্য নীচের কয়েকটি পন্থা অবলম্বন করা যেতে পারে : প্রথমে ডিভাইসটি বন্ধ করে ব্যাটারি ও সিম কার্ড খুলে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছু সময় পর ডিভাইসে ব্যাটারি ও সিম কার্ডটি রিপ্লেস করলে সমস্যার সমাধান হতেও পারে। এতে কাজ না হলে ফোনের মাইক্রোফোনটি পরীক্ষা করে দেখতে হবে যে সেখানে কোনও সমস্যা আছে কি না। ফোনের নীচের দিকে ছোট্ট একটি ছিদ্রে এটির অবস্থান। 'কমপ্রেসড এয়ার'-এর সাহায্যে সেই ছিদ্রে বাতাস প্রবাহিত করে ধুলো পরিষ্কার করা যায়। কথা বলার ক্ষেত্রে ব্লু টুথ-জাতীয় যন্ত্রাংশ ব্যবহার করে থাকলে তা বন্ধ করে আবার চালু করতে হবে। এতে সমস্যাটি ডিভাইসের, না মাইক্রোফোনের তা নিশ্চিত হওয়া যাবে। সাউন্ড রেকর্ডারের সাহায্যে ভয়েস কিংবা অন্য কোনও শব্দ রেকর্ড করে দেখতে হবে ঠিক ভাবে হয় কি না। এতে কলার বা ডায়ালার অ্যাপে সমস্যা আছে কি না তা বোঝা যাবে। অনেক সময় হাত থেকে পড়ে গিয়ে কিংবা চাপ লেগে মাইক্রোফোনটি ভেঙে যেতে পারে। সে ক্ষেত্রে ফোনের সাউন্ডে সমস্যা হতে পারে। যদি ডিভাইসের মাইক্রোফোন কাজ না করে, তা হলে সার্ভিস সেন্টারে নিয়ে মাইক্রোফোনটি পরিবর্তন করতে হবে। ওয়াই-ফাই সংযোগ চালু না হলে মোবাইল ফোনে ডেটা ব্যবহার ব্যয়বহুল হওয়ায় ব্রন্ডব্যান্ড ইন্টারনেট সংযোগকে 'ওয়াই-ফাই' হিসেবে স্মার্টফোনে ব্যবহার করছেন অনেকেই। তবে এ ধরনের সংযোগ ব্যবহার করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। এ সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে নীচের সমাধান : যদি ইন্টারনেট সংযোগ ঠিকঠাক কাজ না করে, তা হলে প্রথমে রাউটারটির সংযোগ ঠিক আছে কি না তা পরীক্ষা করে দেখতে হবে। সব ঠিক থাকলে রাউটারটি রিস্টার্ট দিতে হবে। স্মার্টফোনের 'পাওয়ার মোড' চালু আছে কি না তা-ও দেখতে হবে। অনেক সময় পাওয়ার মোডের সেটিংসে ওয়াই-ফাই, ব্লু টুথ ও মোবাইল ডেটা নেটওয়ার্ক বন্ধ করা থাকে। ওয়াই-ফাই সেটিংস থেকে আইপি পরিবর্তন করে দেখতে হবে। রাউটারের ম্যাক আইডির 'হোয়াইট' অপশন পরীক্ষা করতে হবে। কারণ ম্যাক আইডির হোয়াইট লিস্ট না থাকার ফলে ইন্টারনেট সংযোগ পেতে সমস্যা হয়। যদি রাউটার ঠিক থাকা সত্ত্বেও স্মার্টফোনে নেট সংযোগ পাওয়া না যায়, সে ক্ষেত্রে ফোনটি রিসেট দিয়ে দেখা যেতে পারে। অনেক ক্ষেত্রে সেটিংয়ের ঝামেলার কারণেও ওয়াই-ফাই সংযোগ পাওয়া যায় না। সূত্র: kalerkantho.com