শৈশবের শুরু থেকেই সর্বাঙ্গীণ যত্ন ও শিক্ষার প্রসার ও উন্নতি ঘটানো, বিশেষ করে যারা অরক্ষিত ও বঞ্চিত তাদের ক্ষেত্রে।

এটা সুনিশ্চিত করা, যাতে ২০১৫ সালের মধ্যে সমস্ত শিশু, বিশেষ করে সেই সব মেয়ে যারা জাতিগত সংখ্যালঘু এবং কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, নিখরচায় ও উন্নত মানের সম্পূর্ণ প্রাথমিক শিক্ষা পায়।

সমস্ত যুবক-যুবতী এবং প্রাপ্তবয়স্ক মানুষের শিক্ষার প্রয়োজন মেটানো এবং শিক্ষা ও পারদর্শিতা অর্জনের ক্ষেত্রে যাতে তাঁরা সব রকম সুবিধা পান তা সুনিশ্চিত করা।

২০১৫ সালের মধ্যে প্রাপ্তবয়স্ক সাক্ষরতা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, ৫০ শতাংশ বাড়ানো এবং সকল প্রাপ্তবয়স্কর জন্য মৌলিক ও ধারাবাহিক শিক্ষার যথাযথ ব্যবস্থা করা।

২০১৫ সালের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে লিঙ্গবৈষম্য ঘুচিয়ে লিঙ্গসমতা আনা এবং মেয়েরা যাতে মৌলিক উন্নত মানের শিক্ষার সব রকম সুযোগ সমান ভাবে নিতে পারে তা সুনিশ্চিত করা।

সব ধরনের শিক্ষার গুণগত মান বাড়ানো এবং উৎকর্ষ সাধন করা যাতে সবাই সাক্ষর হয়ে ওঠে, গণিতের জ্ঞান লাভ করে এবং পারদর্শিতা অর্জন করে।