৫৩.২২ শতাংশ শিশু এক বা একাধিক প্রকারের যৌন নিগ্রহের শিকার বলে জানিয়েছে।

ছেলে ও মেয়ে উভয়ের দিক থেকেই যৌন নিগ্রহের শতকরা হার অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার এবং দিল্লিতে সর্বোচ্চ।

২১.৯০ শতাংশ শিশু মারাত্মক রকমের যৌন নিগ্রহের শিকার বলে জানিয়েছে এবং ৫০.৭৬ শতাংশ শিশু অন্য ধরনের যৌন নিগ্রহের শিকার।

অন্ধ্র প্রদেশ, অসম, বিহার এবং দিল্লির শিশুরা সব চেয়ে বেশি যৌন নিগ্রহের শিকার বলে তথ্যে প্রকাশিত।

যারা নিগ্রহ করে, তাদের ৫০ শতাংশ শিশুদের পরিচিত ব্যক্তি অথবা তাদের ওপর বিশ্বাস রাখা হয় এবং তাদের দায়িত্ববোধের ওপর ভরসা করা হয়।