১. বিড়ি তৈরি

২. কার্পেট বয়ন (প্রস্তুতিপর্ব এবং আনুষঙ্গিক কাজ)

৩. সিমেন্ট তৈরি, সিমেন্ট বস্তায় ভরা

৪. কাপড় ছাপা, রঙ করা ও বয়ন (প্রস্তুতিপর্ব এবং আনুষঙ্গিক কাজ)

৫. দেশলাই, বিস্ফোরক ও বাজি তৈরি

৬. অভ্র কাটা ও ভাগ করা

৭.গালা তৈরি

৮. সাবান তৈরি

৯. চামড়া শুকনো

১০.পশম পরিষ্কার করা

১১. নির্মাণ শিল্পে কাজ (গ্র্যানাইট পাথরকে ব্যবহারের উপযোগী করা ও পালিশ করা সহ)

১২. শ্লেট পেন্সিল তৈরি (প্যাকিং সহ)

১৩. অকীক পাথর থেকে পণ্য তৈরি

১৪. সিসা, পারদ, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, বেঞ্জিন, কীটনাশক, অ্যাসবেসটস-এর মতো বিষাক্ত ধাতু ও পদার্থ থেকে কিছু তৈরির প্রক্রিয়ায় যুক্ত থাকা

১৫. ফ্যাকটরিজ আইন, ১৯৪৮ (১৯৪৮-এর ৬৩)-এর ধারা ২(সিবি)-তে উল্লিখিত ‘বিপজ্জনক প্রক্রিয়া’ এবং সেই আইনের ৮৭ নং ধারা অনুসারে তৈরি বিধি অনুসারে ‘বিপজ্জনক কাজ’

১৬. ফ্যাকটরিজ আইন, ১৯৪৮ (১৯৪৮-এর ৬৩)-এর ধারা ২(কে)(৪) অনুযায়ী ছাপার কাজ

১৭. কাজু ও কাজু বাদাম ভাঙা ও প্রস্তুত করা

১৮. বৈদ্যুতিন শিল্পে ঝালাই-এর কাজ

১৯. ধূপকাঠি তৈরি

২০. গাড়ি সারাই ও রক্ষণাবেক্ষণ এবং আনুষঙ্গিক কাজ যার মধ্যে রয়েছে, ঝালাই, লেদ মেশিনের কাজ, হাতুড়ি মারা, রঙ করা

২১. ইঁট ভাটা ও টালি তৈরির কাজ

২২. তুলো বীজ ছাড়ানো ও হোসিয়ারি শিল্পে কাজ

২৩. ডিটারজেন্ট তৈরি করা

২৪. ফেব্রিকেশনের কাজ (লোহা বা লোহা নয়, সব ক্ষেত্রই)

২৫. মণিমুক্তো কাটা ও পালিশ করা

২৬. আকরিক অবস্থায় থাকা ক্রোমাইট ও ম্যাঙ্গানিজ নিয়ে কাজ

২৭. পাটের দ্রব্য তৈরি ও ছোবড়া-পণ্য তৈরি

২৮. চুন তৈরি

২৯. তালা তৈরি

৩০. শরীরে সিসা প্রবেশ করতে পারে এমন সব কাজ। যেমন, ধাতু গলানো, ঝালাই, সিসা লাগানো ধাতু কাটা, গ্যালভানাইজড সিঙ্ক সিলিকেট, পলিভিনাইল ক্লোরাইড ঝালাই, হাত দিয়ে কাচ মেশানো, সিসার রঙ তৈরির কাজ, এনামেল করা হয় এমন স্থানে সিসা জ্বালানো, খনি থেকে সিসা তোলা, জলের পাইপ তৈরি, কেব্ল তৈরি, ইলেক্ট্রিক ওয়ারিং-এর কাজ, সিসা কাস্টিং, মুদ্রণ শিল্পে টাইপ তৈরি, টাইপ সংরক্ষণ, বিভিন্ন যন্ত্র জুড়ে গাড়ি তৈরি, গুলি তৈরি

৩১. সিমেন্ট পাইপ, সিমেন্টের পণ্য তৈরি ও এ ধরনের অন্যান্য কাজ

৩২. কাচ তৈরি, কাচ দিয়ে বালা, ফলুরোসেন্ট টিউব, বাল্ব ও অন্যান্য কাচের জিনিস তৈরি

৩৩. কলপ করার রঙ ও এ ধরনের অন্যান্য বস্তু তৈরি

৩৪. কীটনাশক তৈরি করা ও তৈরির সঙ্গে যুক্ত থাকা

৩৫. বিষাক্ত ও ক্ষয়কারক পদার্থ তৈরি করা ও এগুলি ব্যবহার করতে হয় এমন কাজ করা। যেমন, ধাতু পরিষ্কার, ফোটো এনগ্রেভিং, বৈদ্যুতিন শিল্পে সোল্ডারিং

৩৬. কয়লাকে জ্বালানি হিসেবে প্রস্তুত করা

৩৭. সিন্থেটিক পদার্থ, রাসায়নিক পদার্থ, চামড়ার সঙ্গে শরীরের সম্পর্ক হতে পারে খেলার জন্য প্রয়োজনীয় এমন সব পণ্য নির্মাণ

৩৮. ফাইবার গ্লাস ও প্লাস্টিকের ছাঁচ তৈরি

৩৯. তৈল শোধনাগারে কাজ

৪০. কাগজ তৈরি

৪১. মৃৎশিল্প ও সেরামিক শিল্পে কাজ

৪২. যে কোনও রকমের পেতলের দ্রব্য নির্মাণ, ঝালাই, ছাঁচ নির্মাণ, কাটার সঙ্গে যুক্ত থাকা

৪৩. ট্র্যাক্টর, মাড়াই ও চাষের যন্ত্র, তুষ কাটার যন্ত্র ব্যবহার হচ্ছে এমন ধরনের কৃষিকাজের জায়গায় যুক্ত থাকা

৪৪. করাতকলে কাজ

৪৫. রেশম শিল্পে কাজ

৪৬. চামড়া তৈরি ও চামড়ার দ্রব্য শুকনো, রঙ করার কাজে যুক্ত থাকা

৪৭. পাথর ভাঙা ও পাথর গুঁড়ো করার কাজ

৪৮. তামাক ও তামাকজাত দ্রব্য তৈরি করা বা তৈরির প্রক্রিয়ায় যুক্ত থাকা

৪৯. চাকা তৈরি, সারাই, কেনাবেচা

৫০. বাসন তৈরি, পালিশ করা, ধাতু মসৃণ করা

৫১. জরি শিল্পে সব রকম কাজ

৫২. ইলেক্ট্রোপ্লেটিং

৫৩. গ্র্যাফাইট পাথর গুঁড়ো করা বা প্রক্রিয়ায় অংশ নেওয়া

৫৪. ধাতু গুঁড়ো করা বা উজ্জ্বল করা

৫৫. হিরে কাটা ও পালিশ করা

৫৬. খনি থেকে স্লেট বের করে আনা

৫৭. নোংরা জিনিস কুড়নো ও সাফাইয়ের কাজ

৫৮. অত্যাধিক তাপ বা ঠান্ডার মধ্যে কাজ করা

৫৯. যান্ত্রিক পদ্ধতিতে মাছ ধরা

৬০. খাদ্য প্রক্রিয়াকরণ

৬১. পানীয় শিল্পে কাজ

৬২. কাঠের কাজ ও কাঠের দ্রব্য তোলা নামানো

৬৩. যান্ত্রিক পদ্ধতিতে গাছ কাটা ও চেরাই

৬৪. গুদামে কাজ করা

৬৫. সিলিকার সংস্পর্শে আসতে হয় এমন কাজ, যেমন, শ্লেট-পেন্সিল শিল্প, পাথর গুঁড়ো করা, খনি থেকে স্লেট পাথর বের করা, অকীক পাথর শিল্প, পাথর খাদানে কাজ করা