শিশু শ্রম (রোধ ও নিয়ন্ত্রণ) আইন ১৯৮৬ অনুযায়ী ১৪ বছর পূর্ণ হয়নি এমন ব্যক্তি মাত্রেই শিশু। ওই আইনের ক এবং খ তফশিলে তালিকাভুক্ত ১৮ টি পেশা ও ৬৫ রকমের কাজে শিশুদের নিয়োগ আইন অনুযায়ী নিষিদ্ধ (ধারা ৩)। ওই তফশিলে আরও পেশা ও কাজ তালিকাভুক্ত করা যায় কিনা তা দেখতে ওই আইনবলে একটি টেকনিক্যাল আ্যডভাইসারি কমিটি গঠিত হয়। এই আইন দ্বারা নিষিদ্ধ নয় এমন অন্যান্য পেশা ও কাজে নিয়োগের শর্তকেও নিয়ন্ত্রণ করে এই আইন (অংশ ৩)। ওই আইনের ৩ নং ধারা লঙ্ঘন করে কোনও ব্যক্তি কোনও শিশুকে নিয়োগ করলে তার ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত কারাবাস অথবা ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে (ধারা ১৪)। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি তাদের নিজ নিজ ক্ষেত্রে এই আইন প্রয়োগ করে।