শিশুর অধিকার লঙ্ঘন গোটা ভারত তথা পশ্চিমবঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। অনেক সময় এ ধরনের অভিযোগ কোথায় জানাতে হবে, তা সাধারণ মানুষ বুঝতে পারেন না । ফলে যথাযথ জায়গায় অভিযোগ জানালে যে সমাধান হতে পারতো, তা না হয়ে, শিশুটির জীবন দুর্বিসহ হয়ে থাকে। শিশুর অধিকার লঙ্ঘনের অভিযোগ এলে তা নিয়ে তদন্ত করা কমিশনের অন্যতম প্রধান কর্তব্য। শিশুর অধিকার লঙ্ঘনের গুরুতর ঘটনা ঘটলে কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে তা নিজেদের বিবেচনায় আনতে পারে এবং শিশুদের অধিকার উপভোগের পথে কোন কোন কারণ বাধা হয়ে দাঁড়াচ্ছে, তা পরীক্ষা করে দেখতে পারে। সংবিধানের ৮ম তফশিলের তালিকাভুক্ত যে কোনও ভাষায় অভিযোগ দায়ের করা যেতে পারে। এ ধরনের অভিযোগে কোনও ফি লাগে না। অভিযোগে সব কিছু পরিষ্কার করে বলতে হবে। কমিশন বিবেচনা করলে আরও তথ্য বা হলফনামা চাইতে পারে। অভিযোগ দায়ের করার সময় নিম্নলিখিত বিষয়গুলি সুনিশ্চিত করতে হবে অভিযোগ পরিষ্কার, সহজপাঠ্য হতে হবে, অস্পষ্ট হলে চলবে না। ছদ্মনামে, বেনামে বা নামহীন হলে চলবে না। অভিযোগ সত্যি হতে হবে, আজেবাজে ও তুচ্ছ হলে চলবে না। সম্পত্তির অধিকার, চুক্তিগত বাধ্যবাধকতার মতো দেওয়ানি বিরোধ সংক্রান্ত অভিযোগ চলবে না। অভিযোগটি পরিষেবা সংক্রান্ত বিষয় হলে চলবে না। অভিযোগটি আইনবলে গঠিত কোনও কমিশনের বিবেচনাধীন বা আদালত বা ট্রাইব্যুনালের বিচারাধীন হলে চলবে না। কমিশনে নিষ্পত্তি হয়ে গেছে এমন অভিযোগ হলে চলবে না। অভিযোগটি যে কোনও কারণে কমিশনের আওতার বাইরে হলে চলবে না। অভিযোগ পাঠাতে পারেন ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস পঞ্চম তল, চন্দ্রলোক বিল্ডিং, ৩৬ জনপথ, নিউ দিল্লি ১১০০০১ ফোন ০১১-২৩৪৭৮২০০ ফ্যাক্স ০১১-২৩৭২৪০২৬ অভিযোগের জন্য লিখুনঃ www.ebaalnidan.nic.in উৎসঃ পোর্টাল কনটেন্ট টিম 1. Abolition of Child Labour in India Strategies for 11th 5 Year Plan 2. Abolition of Child Labour in India Strategies for 11th Five Year Plan Executive Summary to Planning Commision