আপনারা শিক্ষকরা গুরুত্বপূর্ণ, কারণ.. শিশুর পরিবেশের আপনারাও অংশীদার এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদেরও। আপনারা ওদের কাছে উদাহরণস্বরূপ। আদর্শ নিয়মনীতি আপনাদেরই প্রতিষ্ঠা করতে হবে। তরুণ ছাত্রদের বৃদ্ধি, বিকাশ, কল্যাণ ও সুরক্ষার জন্য শিক্ষক হিসেবে আপনারাও দায়বদ্ধ। পদাধিকার বলেই এই দায়িত্ব ও কর্তৃত্ব আপনাদের ওপর ন্যস্ত হয়েছে। আপনি কেবলমাত্র এক জন শিক্ষক নন যে শুধুমাত্র ভাল ফলের লক্ষ্যে পাঠ্যপুস্তক পড়ান -- আপনি এক জন সমাজসংস্কারকও হতে পারেন। এই রচনাটি বিশেষ ভাবে আপনাদের জন্যই তৈরি, যাতে আপনারা শিশুদের সাহায্য করতে পারেন এবং নিগ্রহ ও শোষণ থেকে তাদের রক্ষা করতে পারেন। যদিও আইন সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করেছি, তা-ও এক জন আইনজীবীর কাছ থেকে আইনগত পরামর্শ নেওয়া খুব জরুরি।