অনুচ্ছেদ ১ (শিশুর সংজ্ঞা) ১৮ বছরের নীচে সকলের জন্য এই সনদে বর্ণিত সব অধিকার প্রযোজ্য। অনুচ্ছেদ ২ (বৈষম্য নয়) জাতি, ধর্ম, সামর্থ্য সম্পর্কে যে যা-ই ভাবুন বা বলুন, যে পরিবার থেকেই হোন, এই সনদ সকলের জন্য প্রযোজ্য। অনুচ্ছেদ ৩ (শিশুদের সব চাইতে ভালো) শিশুদের সঙ্গে সংশ্লিষ্ট সব সংগঠনের উচিত শিশুদের সব চাইতে ভালোর জন্য কাজ করা। অনুচ্ছেদ ৪ (অধিকার রক্ষা) প্রতিটি শিশুর অধিকার পূরণে যতটা করা দরকার ততটা সরকারকে করতে হবে। অনুচ্ছেদ ৬ (বাঁচা ও বেড়ে ওঠা) প্রতিটি শিশুর জীবনের অধিকার রয়েছে। তারা যাতে বাঁচতে পারে এবং ভালো ভাবে বেড়ে উঠতে পারে তার জন্য সরকারকে সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অনুচ্ছেদ ১২ (শিশুর দৃষ্টিকে শ্রদ্ধা করা) শিশুদের ব্যাপারে যখন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সে ব্যাপারে বলার ও মত প্রকাশের অধিকার শিশুর রয়েছে।