কাকে উদ্দেশ্য করে আবেদন করতে হবে ? ভর্তির জন্য জেলা শিক্ষা আধিকারিককে উদ্দেশ করে অভিভাবক আবেদন করবেন। কী কী নথি জমা দিতে হবে ? ডিইও-র কাছে আবেদন সিবিএসই/আইসিএসই স্কুলের প্রধান শিক্ষক/প্রিন্সিপালের দেওয়া স্থানান্তরের শংসাপত্রের প্রত্যয়িত নকল স্থানান্তরের শংসাপত্রে কার সাক্ষর থাকবে ? প্রার্থী যদি ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হয়, তা হলে আসল শংসাপত্রে সিবিএসই/আইসিএসই সংস্থার নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্তের সাক্ষর থাকতে হবে (বোর্ডের পরিদর্শক)। যদি প্রার্থী অন্য দেশ থেকে আসে, তা হলে আসল শংসাপত্রে কনসাল জেনারেল/ ভারতীয় দূতাবাসের সাক্ষর থাকতে হবে। সূত্র : Government Order