কী কী ধরনের স্কুল?

১.১.১৯৯৪ তারিখের সরকারি নির্দেশ অনুযায়ী যেসব ধরনের স্কুল হতে পারে-

প্রাথমিক -- প্রথম থেকে পঞ্চম শ্রেণি

উচ্চ প্রাথমিক -- প্রথম থেকে সপ্তম শ্রেণি

মাধ্যমিক -- অষ্টম থেকে দশম শ্রেণি

নতুন স্কুল কারা করতে পারে?

যে কোনও অনুমোদিত শিক্ষা সংস্থা -- এনডাওমেন্ট বোর্ড, ওয়াকফ বোর্ড এবং খ্রিস্টান মিশন (গির্জা/ডায়ওসিস/ অথবা ধর্মসভা)-সহ সোসাইটি/ট্রাস্ট/অ্যাসোসিয়েশন বা এ ধরনের কোনও সংস্থা যারা কোনও স্কুল চালাতে পারে, পরিচালনা করতে পারে বা সেটিকে সাহায্য করতে পারে।

স্কুল প্রতিষ্ঠার শর্তগুলি কী কী?

নতুন স্কুল প্রতিষ্ঠা বা চালু স্কুল উন্নীতকরণে অনুমতি পাওয়ার প্রয়োজনীয় সাধারণ নির্দেশিকা ---

এলাকার শিক্ষা সংক্রান্ত চাহিদা, এলাকার কত শিশু স্কুলে যায়, তার সংখ্যা এবং যে স্কুলগুলি রয়েছে সেগুলি কত পড়ুয়াকে শিক্ষা দিচ্ছে, তার সংখ্যা।

এলাকার স্কুলগুলির মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়ানোর প্রয়োজনীয়তা

উপরে আলোচিত (ক) এবং (খ) ধারার পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত স্কুলের উপযোগিতা

ব্যাখ্যা: এই আইনের লক্ষ্য পূরণের জন্য এলাকাটি যেমন হতে হবে-

১. প্রাথমিক স্কুলের জন্য গ্রাম বা এলাকাটিতে ২০০ বা তার বেশি মানুষ থাকতে হবে এবং এলাকাটি প্রস্তাবিত স্কুলের জায়গার ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হতে হবে।

২. উচ্চ প্রাথমিক স্কুলের জন্য গ্রাম বা এলাকাটিতে ২০০ বা তার বেশি মানুষ থাকতে হবে এবং এলাকাটি প্রস্তাবিত স্কুলের জায়গার ২ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হতে হবে। শহরাঞ্চলের ক্ষেত্রে বসতি স্কুল থেকে ২ কিলোমিটার দূরত্বে হতে হবে।

৩. মাধ্যমিক স্কুলের জন্য গ্রাম বা এলাকাটিতে ২০০ বা তার বেশি মানুষ থাকতে হবে এবং এলাকাটি প্রস্তাবিত স্কুলের জায়গার ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হতে হবে। শহরাঞ্চলের ক্ষেত্রে বসতি স্কুল থেকে ৫ কিলোমিটার দূরত্বে হতে হবে।

কার কাছে আবেদন করতে হবে ?

প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের ক্ষেত্রে জেলা শিক্ষা আধিকারিক

মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে রিজিওনাল জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশন (আরজেডিএসই)

আবেদনের করার খরচ কত এবং কী ভাবে তা জমা করতে হবে?

আবেদনের খরচ

প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের জন্য ১০০০ টাকা

মাধ্যমিক স্কুলের জন্য ২০০০ টাকা

টাকা নেওয়া হবে চালানের মাধ্যমে

তহবিলের শিরোনাম-০২০২-শিক্ষা-শিক্ষা, ক্রীড়া, কলা ও সংস্কৃতি

০১- সাধারণ শিক্ষা

৬০০- সাধারণ

৮১- অন্যান্য ক্ষেত্রের লেনদেনের প্রমাণপত্র

শিক্ষা সংস্থাগুলিকে কত টাকা জমা রাখতে হবে ?

প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের ক্ষেত্রে ২৫০০০ টাকা

মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে ৫০,০০০ টাকা

জমা রাখার ধরন: জেলা শিক্ষা আধিকারিক ও শিক্ষা সংস্থার প্রতিনিধিকে ডাকঘরে যৌথ নামে মেয়াদি আমানত খুলতে হবে।

কতটা খেলার জায়গা থাকতে হবে ?

১.পুরসভা এলাকায় প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের জন্য ১০০০ বর্গ মিটার জায়গা

২. পুরসভার মধ্যে পড়ে না, এমন জায়গায় ২০০০ বর্গ মিটার জায়গা স্কুলের সঙ্গে যুক্ত রাখতে হবে।

অনুমতি ও অনুমোদনের জন্য কার কাছে আবেদন করতে হবে ?

প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চালু করার অনুমতি (প্রাথমিক/উচ্চ প্রাথমিক স্কুল), উন্নতি/পরবর্তী উঁচু শ্রেণিতে পড়াশোনা চালু করা

ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত চালু করা -- ডিইও

উন্নতি/পরবর্তী শ্রেণি চালু --আরজেডিএসই

উচ্চতর শ্রেণি, অষ্টম থেকে দশম অনুমোদন

প্রথম থেকে সপ্তম শ্রেণির জন্য (প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল) --ডিইও

অষ্টম থেকে দশম শ্রেণির জন্য (মাধ্যমিক স্কুল)-আরজেডিএসই

আবেদনের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দেওয়া এবং নির্ধারিত নিদর্শনপত্রে প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ কী?

অনুমতি/উন্নতির জন্য আগের শিক্ষাবর্ষের ৩১ অক্টোবর।

অনুমোদনের জন্য, যে শিক্ষাবর্ষে অনুমতি মিলেছে, সে বছরের ৩১ জুলাই।

আবেদনের সঙ্গে কী কী নথি জমা দিতে হবে?

নতুন স্কুল তৈরি এবং পুরনো স্কুলের উন্নতির জন্য ১ নং ফর্মে যা চাওয়া হয়েছে এবং অনুদান অনুমোদনের জন্য ৩ নং ফর্মে যা চাওয়া হয়েছে।

আবেদনে কী কী জানাতে হবে?

অনুমতি ও উন্নতির জন্য ১ নং ফর্ম

অনুমোদনের জন্য ৩ নং ফর্ম