কী কী ধরনের স্কুল হবে ? ২০.১২.১৯৮৮-র সরকারি নির্দেশ অনুসারে স্কুলের ধরন- প্রাথমিক -- প্রথম থেকে পঞ্চম শ্রেণি উচ্চ প্রাথমিক -- প্রথম থেকে সপ্তম শ্রেণি মাধ্যমিক স্কুল -- অষ্টম থেকে দশম শ্রেণি নতুন স্কুল কারা চালু করতে পারেন ? সরকার/পুরসভা সহ অন্যান্য স্থানীয় প্রশাসন স্কুল প্রতিষ্ঠার শর্তগুলি কী কী? এলাকার শিক্ষা সংক্রান্ত চাহিদা এলাকার কত শিশু স্কুলে যায়, তার সংখ্যা এবং যে স্কুলগুলি রয়েছে সেগুলি এলাকার শিক্ষাগত চাহিদা পূরণ করতে পারছে কি না, তা দেখা এলাকার স্কুলগুলির মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়ানোর প্রয়োজনীয়তা। পাশাপাশি দেখতে হবে নতুন স্কুল তৈরি হলে বা বর্তমান স্কুল উন্নীত হলে, তার উপযোগিতা কতটা হবে। স্কুলকে উন্নীত করাটা কোনও রুটিনমাফিক কাজ হিসেবে দেখলে চলবে না, তার শিক্ষাগত প্রয়োজনীয়তাও খতিয়ে দেখতে হবে। লোকালয়ের দু’টি একই ধরনের স্কুলের মধ্যেকার দূরত্ব কাছের স্কুলগুলির পঠনপাঠনের মানের উন্নতি ঘটিয়ে বাবা-মাকে তাদের সন্তানকে দূরের স্কুলে ভর্তির ব্যাপারে নিরুৎসাহিত করতে হবে বর্তমান স্কুলগুলির বিভিন্ন শ্রেণিতে পড়ুয়ার সংখ্যা খতিয়ে দেখতে হবে কার কাছে আবেদন করতে হবে ? প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের ক্ষেত্রে জেলা শিক্ষা আধিকারিক মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে আরজেডিএসই আবেদনের করার খরচ কত এবং কী ভাবে তা জমা করতে হবে? আবেদনের খরচ প্রাথমিক -- ১০০ টাকা উচ্চ প্রাথমিক -- ২০০ টাকা মাধ্যমিক স্কুল-- ৩০০ টাকা টাকা নেওয়া হবে চালানের মাধ্যমে তহবিলের শিরোনাম ০৭৭-- শিক্ষা-জি জি-- সাধারণ এমএইচ ০১০ -- অন্যান্য ক্ষেত্রের লেনদেনের প্রমাণপত্র এসএইচ(০৫) -- বিবিধ ক্ষেত্রের লেনদেনের প্রমাণপত্র কতটা খেলার জায়গা থাকতে হবে ? প্রাথমিক স্কুল -- ১ একর উচ্চ প্রাথমিক স্কুল -- ২ একর মাধ্যমিক স্কুল -- ৫ একর কার কাছে আবেদন করতে হবে ? মণ্ডল/জেলা পরিষদ/পুরসভার স্কুলের জন্য প্রাথমিক স্কুল- ডিইও উচ্চ প্রাথমিক স্কুল-আরজেডিএসই মাধ্যমিক স্কুল-ডিএসই সরকারি স্কুলের জন্য- মণ্ডল/জেলা পরিষদ/পুরসভা চালিত স্কুলের জন্য প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল-ডিইও মাধ্যমিক স্কুল-আরজেডিএসই আবেদনের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দেওয়া এবং নির্ধারিত নিদর্শনপত্রে প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ কী? অনুমতি -- ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে অর্থাৎ নতুন শিক্ষাবর্ষ চালু হওয়ার ৩ মাস আগে অনুমোদন -- অনুমতির ৬০ দিনের মধ্যে আবেদনের সঙ্গে কী কী নথি জমা দিতে হবে? নতুন স্কুল তৈরি এবং পুরনো স্কুলের উন্নতির জন্য ১ নং ফর্মে যা চাওয়া হয়েছে এবং অনুদান অনুমোদনের জন্য ২ নং ফর্মে যা চাওয়া হয়েছে। আবেদনে কী কী বিষয় উল্লেখ করতে হবে ? অনুমতি/উন্নীত করার জন্য-১ নং ফর্ম অনুমোদনের জন্য-২ নং ফর্ম