৬০০০ এর মধ্যে ২৫০০ আদর্শ বিদ্যালয় শিক্ষাগত ভাবে পিছিয়ে থাকা ব্লকে (ইবিবি) স্থাপন করা হবে এবং তা হবে কেন্দ্রীয় বিদ্যালয়ের ধাঁচে। আরও ২৫০০ বিদ্যালয় স্থাপন করা হবে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে(পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি)। বাকি ১০০০ বিদ্যালয় স্থাপনের পদ্ধতি পরবর্তী কালে ঠিক করা হবে। রাজ্য সরকারের অধীনে কেন্দ্রীয় বিদ্যালয়ের ধাঁচে ২৫০০ আদর্শ বিদ্যালয় স্থান: ২৫০০ আদর্শ বিদ্যালয় স্থাপন করা হবে শিক্ষাগত ভাবে পিছিয়ে থাকা ব্লকে (ইবিবি) । জমি: রাজ্য সরকারগুলি এই সব বিদ্যালয়ের জন্য জমি চিহ্নিত করবে এবং বিনা মূল্যে জোগাড় করে দেবে। বিদ্যালয়গুলির নির্বাচন:রাজ্যপ্রতি স্কুলের সংখ্যা নির্ধারণ করে দেবে কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন দফতর। তার পর রাজ্যসরকার নিজেদের মতো করে সম্পূর্ণ নতুন বিদ্যালয় স্থাপন করতে পারে বা বর্তমান কোনও বিদ্যালয়কে আদর্শ বিদ্যালয়ে উন্নীত করতে পারে। শিক্ষার মাধ্যম:শিক্ষাদানের মাধ্যম ঠিক করবে রাজ্যসরকার কিন্তু ইংরিজি ভাষা ও ইংরিজিতে কথা বলা শেখার উপর বিশেষ জোর দেওয়া হবে। শ্রেণি:বিদ্যালয়গুলি ইংরাজি মাধ্যমের হলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত হতে হবে এবং প্রতি শ্রেণিতে দু’টি করে বিভাগ থাকবে। মাধ্যম যদি আঞ্চলিক ভাষা হয়, তা হলে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত হতে পারে। পরিচালন:এই সব বিদ্যালয় কেভিএস-এর ধরনে রাজ্য সরকারি সমিতি দ্বারা পরিচালিত হবে। নির্মাণ: রাজ্য সরকারি সমিতি বিদ্যালয় ভবন নির্মাণ করবে নকশা দেবে কেভিএস/রাজ্য পূর্ত দফতর রাজ্য সরকার ইচ্ছে করলে বেসরকারি অংশীদারকে দিয়ে স্বীকৃত নকশা অনুযায়ী বিদ্যালয় ভবন নির্মাণ করাতে পারেন। বিদ্যালয় ভবনগুলির নকশা ভুমিকম্প সহনশীল হবে এবং অগ্নিনিরোধক ব্যবস্থা থাকবে। সৌরশক্তি ও অন্য পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারে উত্সাহ দিয়ে ভবনগুলির জন্য যথাসম্ভব উপযুক্ত নকশা করা হবে। ভর্তি: কেভিএস বিদ্যালয়ের মতো ভর্তির পরীক্ষার মাধ্যমে শূন্যস্থান পূর্ণ করা হবে। রাজ্যের সংরক্ষণের নিয়ম প্রযোজ্য হবে। সূত্র: ইংরাজি বিকাশপিডিয়া