১৪ থেকে ১৮ বছর বয়সি ছেলেমেয়েদের কাছে ভালো মানের মাধ্যমিক শিক্ষা পৌঁছে দেওয়া এবং তার খরচ যাতে তাদের সাধ্যে কুলোয়, তা নিশ্চিত করাই করা মাধ্যমিক শিক্ষা অভিযানের স্বপ্ন। এই ভাবনা মাথায় রেখে নিম্নলিখিত লক্ষ্যগুলি অর্জন করতে হবে: যে কোনও বসতির যুক্তিসংগত দূরত্বের মধ্যে বিদ্যালয়ের বন্দোবস্ত করা। মাধ্যমিক বিদ্যালয় থাকবে ৫ কিমি এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয় থাকবে ৭ থেকে ১০ কিলোমিটারের মধ্যে। ২০১৭ সালের মধ্যে মাধ্যমিক শিক্ষাকে সকলের কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও (জিইআর) ১০০ শতাংশ করা এবং ২০২০ সালের মধ্যে সকলে যাতে তা সম্পূর্ণ করে তা দেখা। আর্থিকভাবে দুর্বল শ্রেণি, শিক্ষাগত ভাবে পিছিয়ে থাকা শ্রেণি, মেয়েদের, গ্রামে বসবাসকারী অসমর্থ ছেলেমেয়েদের এবং অন্য প্রান্তিক শ্রেণি, যেমন তফসিলি জাতি এবং উপজাতি, অন্যান্য পিছিয়ে পড়া জাতি এবং শিক্ষাগত ভাবে পিছিয়ে থাকা সংখ্যালঘু সম্প্রদায় (ইবিএম) ইত্যাদি শ্রেণির প্রতি বিশেষ নজর দিয়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া।