উদ্দেশ্য সিবিএসই-র এই মেধাভিত্তিক বৃত্তি প্রকল্পের উদ্দেশ্য হল, যে সব মেধাবী মেয়ে বাবা-মায়ের একমাত্র সন্তান এবং দশম শ্রেণিতে ৬০%/৬.২ সিজিপিএ বা তার বেশি নম্বর বা গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়াশোনা চালিয়ে যাচ্ছে তাদের বৃত্তি দেওয়া। প্রকল্পের লক্ষ্য মেয়েদের মধ্যে শিক্ষার বিস্তারে বাবা-মায়ের প্রয়াসকে স্বীকৃতি জানানো এবং মেধাবী পড়ুয়াদের উৎসাহিত করা। বৃত্তি বণ্টন একটি নির্দিষ্ট বছরে কত জনকে বৃত্তি দেওয়া হবে, তার কোনও নির্দিষ্ট সংখ্যা ঠিক করা নেই । ‘বাবা-মায়ের একমাত্র কন্যাসন্তান’, যারা সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় সেই নির্দিষ্ট বছরে ৬০%/৬.২ সিজিপিএ পেয়েছে বা তার বেশি পেয়েছে, তাদের সকলকেই এই বৃত্তি দেওয়া হয়ে থাকে। যোগ্যতার মানদন্ড উপরে যেমন বলা হয়েছে, সে ভাবেই মেধা তালিকা অনুযায়ী বৃত্তি দেওয়া হবে। এই তালিকা দশম শ্রেণির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তৈরি হবে। যোগ্যতার মানদন্ড --- যে সব মেয়ে বাবা-মায়ের একমাত্র সন্তান এবং দশম শ্রেণিতে ৬০%/৬.২ সিজিপিএ বা তার বেশি নম্বর বা গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়াশোনা চালিয়ে যাচ্ছে (সিবিএসই বোর্ডে), নির্দিষ্ট শিক্ষাবর্ষে যাদের পড়াশোনার খরচ প্রতি মাসে ১৫০০ টাকার বেশি নয়, তাদেরকেই এই বৃত্তির জন্য বিবেচনা করা হবে। পরবর্তী ২ বছরে সেই স্কুলগুলিতে টিউশন ফির খরচ সব মিলিয়ে ১০%-এর বেশি বাড়ানো চলবে না। এই ভাতা কেবলমাত্র ভারতীয় নাগরিকদের দেওয়া হবে। যে বা যারা এই প্রকল্পের অধীনে ভাতা পাচ্ছে, তারা স্কুল বা অন্য কোনও সংগঠন থেকেও পড়াশোনার জন্য কোনও ছাড় বা সুযোগ সুবিধা পেতে পারে। দ্রষ্টব্য -- অনাবাসী ভারতীয়রাও এই ভাতা পেতে পারেন। অনাবাসী ভারতীয়দের ক্ষেত্রে পড়াশোনার খরচ সর্বোচ্চ মাসে ৬০০০ টাকা পর্যন্ত হতে পারে। বাছাই প্রক্রিয়া পড়ুয়াকে সিবিএসই বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং ৬.২ সিজিপিএ বা তার বেশি পেতে হবে সিবিএসই অনুমোদিত স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ছে পড়ুয়াকে অবশ্যই তার বাবা-মায়ের একমাত্র সন্তান এবং কন্যাসন্তান হতে হবে বোর্ডের ওয়েবসাইটে দেওয়া যা যা করতে বলা আছে, তার সঙ্গে আসল প্রমাণপত্র, বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট/এসডিএম/৩এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা প্রত্যয়িত করে জমা দিতে হবে (প্রমাণপত্রের ফোটোকপি গ্রহণযোগ্য নয়)। দশম শ্রেণির পরীক্ষায় পাস করার পর ছাত্রী যে স্কুলে একাদশ শ্রেণির পড়াশোনা করছেন, সেই স্কুলের প্রিন্সিপালকে দিয়ে আবেদন পত্র প্রত্যয়িত করতে হবে। দশম শ্রেণিতে স্কুলে পড়াশোনার খরচ ১৫০০ টাকার বেশি হওয়া চলবে না এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিতে তা ১০% বাড়তে পারে। Guidelines for a fresh / renewal of Online application সূত্র: CBSE