বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের থেকে অস্থায়ী অনুমোদন পেল সিমবায়োসিস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের হায়দরাবাদ কেন্দ্র। বিশ্ব্দিলয়ের ক্যাম্পাসের বাইরের ল অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্যাকাল্টির অস্থায়ী অনুমোদন দিল ইউজিসি। ইউজিসি-র নোটিশে বলা হয়েছে, ‘এই অনুমতি অস্থায়ী চরিত্রের, এটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। এটি পরিবর্তিত হতে পারে। শুধুমাত্র ন্যাকের “এ” গ্রেড প্রাপ্ত প্রতিষ্ঠানগুলিকেই এই অনুমোদন দেওয়া যাবে বলে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের যে চূড়ান্ত নির্দেশ আছে, সেই নির্দেশ নিরপেক্ষ ভাবেই এই অনুমোদন দেওয়া হল’। ইউজিসি ২০০৯ সালে যে সব প্রতিষ্ঠানে ন্যাকের অনুমোদন দিয়েছিল, তার মেয়াদ ২০১৪ সালে শেষ হয়ে গিয়েছে। কিন্তু কর্নাটকের একটি আদালতের নির্দেশ অনুসারে বর্তমান অনুমোদনটি দিতে হল। কমিশন জানিয়েছে, আদালতের রায়কে মেনে নিয়েই এই অস্থায়ী নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনও বিরোধিতা বা অধিকারের ক্ষেত্রে কোনও বৈষম্য করা হবে না। যদিও পরবর্তীতে এই নির্দেশ পাল্টানো হতে পারে বা এটি তুলে নেওয়া হতে পারে। সূত্র: ইন্ডিয়ান এডুকেশন রিভিউ, ২৭ জানুয়ারি, ২০১৫