ভূমিকা দেশের বিভিন্ন জায়গায় অপ্রচলিত শক্তি সংক্রান্ত বেশ কয়েকটি সংস্থা গড়ে তোলা হয়েছে।এই সংস্থাগুলি প্রশিক্ষণের ব্যবস্থা করে। পাশাপাশি অপ্রচলিত শক্তি সংক্রান্ত পরিকল্পনা রূপায়নের ক্ষেত্রেও উপযুক্ত ভূমিকা গ্রহণ করে। দেশে অপ্রচলিত বিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে অন্যতম সৌরবিদ্যুৎ এবং বায়ু বিদ্যুৎ প্রকল্প। ভৌগলিক বৈচিত্রের দেশ ভারতবর্ষে সূর্যকিরণের অভাব নেই,অভাব নেই বায়ুশক্তিরও। সূর্যকিরণের প্রাপ্তির ক্ষেত্রে আমাদের দেশের অবস্থান পৃথিবীর দেশগুলির মধ্যে ওপরের দিকেই রয়েছে। এ দেশে বছরে সূর্যকিরণ থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ ৫ হাজার কিলোওয়াট ট্রিলিয়ন আওয়ার।প্রকৃতির এই দানকে কাজে লাগিয়ে দেশে বিদু্যৎ উৎপাদনের কাজ চলছে পুরোদমে। সৌর বিদু্যৎ উৎপাদনের জন্য কেন্দ্রীয় সরকার হাতে নিয়েছে সোলার মিশন প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য দেশে ২০১৩ সালের মধ্যে ১ গিগাওয়াট এবং ২০২০ সালের মধ্যে ২০ গিগাওয়া সৌর বিদ্যুৎ উৎপাদন করা। এ ব্যাপারে গুজরাট ও রাজস্থান সরকারের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। গুজরাট সরকার ২০০৯ সালে তাদের সৌর বিদ্যুৎ নীতি ঘোষণা করেছে যার অন্যতম হল অনেকগুলি সৌর পার্ক গঠন করা। ইতিমধ্যে পাটান জেলায় তারা গঠন করেছে চারানকাকা সোলার পার্ক। এবং সেখানে উৎপাদন ক্ষমতা সৃষ্টি হয়েছে ২২১ মেগাওয়াট। এইসব পার্ক গঠনের একটি অন্যতম উদ্দেশ্য,সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে সরকারের সহযোগিতায় সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে পুরোদমে। তাছাড়া বহুতল আবাসনগুলির ছাদের ওপর সৌরকোষ বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে সরকার এই সব আআসনগুলিকে নির্দেশ দিয়েছে। তবে বেশিরাগ আবাসনই অবশ্য নির্দেশ উপেক্ষা করে চলেছে। এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে গেলে সার্বিকভাবে দেশে বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। সেই মতোই গড়ে উঠেছে প্রশিক্ষণ কেন্দ্রগুলি। পশ্চিমবঙ্গ ডিরেক্টর পশ্চিমবঙ্গ রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি (ওয়েবরেডা) বিকল্প শক্তি ভবন, প্লট – জে-১/১০, ইপি ও জিপি ব্লক সল্ট লেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স সেক্টর – ৫, কলকাতা – ৭০০০৯১ ফোন – ০৩৩-২৩৫৭৫০৩৮/২৩৫৭৫৩৪৮ ফ্যাক্স – ০৩৩-২৩৫৭৫০৩৭/২৩৫৭৫৩৪৭ ই-মেল - wbredakolkata@gmail.com, directorwbreda@gmail.com ওয়েবসাইট - http://www.wbreda.org/ যোগাযোগ করুন – জয় চক্রবর্তী ফোন – ০৯৪৩৪০৭৫৬১৬ ই-মেল - joychakro@gmail.com ঝাড়খণ্ড ডিরেক্টর ঝাড়খণ্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি তৃতীয় তল, এসএলডিসি বিল্ডিং, কুসাই, ডোরান্ডা রাঁচি – ৮৩৪০০২, ঝাড়খণ্ড ফোন - +৯১-০৬৫১-২৪৯১১৬১ ফ্যাক্স - +৯১-০৬৫১-২৪৯১১৬৫ ই-মেল - info@jreda.com ওয়েবসাইট - http://www.jreda.com/ যোগাযোগ করুন – রানা সিংহ ফোন – ০৬৫১-২২৪৬৯৭০/৯৪৩১৫৯৩৯৭২ ওড়িশা চিফ এক্সিকিউটিভ অফিসার ওড়িশা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি এস-৫৯, মঞ্চেশ্বর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ভুবনেশ্বর – ৭৫১০১০ ফোন – ০৬৭৪-২৫৮০৬৬০ (অ), ২৫৮৮২৬০ ফ্যাক্স – ২৫৮৬৩৬৮ ই-মেল - ceoreda@oredaorissa.com ওয়েবসাইট - http://www.oredaorissa.com যোগাযোগ করুন – বি কে সোয়েন ফোন – ০৯৪৩৯৬২৮৮৬৬ বিহার ডিরেক্টর বিহার রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি (শক্তি দফতরের অধীন সরকারি সংস্থা) তৃতীয় তল, শোন ভবন বীরচাঁদ প্যাটেল মার্গ পটনা – ৮০০০০১ ফোন - +৯১-৬১২-২৫০৭৭৩৪ ফ্যাক্স - +৯১-৬১২-২৫০৬৫৭২ ই-মেল - dir_breda@sancharnet.in, breda@breda.in ওয়েবসাইট - http://www.breda.in/ সূত্র : ভারত সরকারের নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক