গ্রাম শক্তি কমিটি গঠন গোড়া থেকেই গ্রামীণ গোষ্ঠীর পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রাজ্যপঞ্চায়েত আইন ও তার বিধি অনুযায়ী গ্রাম শক্তি কমিটিগুলি পঞ্চায়েতের শক্তি সম্পর্কিত সাব কমিটি বা স্ট্যান্ডিং কমিটি হিসাবে কাজ করবে এবং এগুলি গ্রাম সভার দ্বারা গঠিত হতে হবে। গ্রাম সভা এই কমিটি গঠন করার পর পঞ্চায়েত তা প্রজ্ঞাপিত করবে। নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা যাতে এই কমিটির ‘পদাধিকার বলে’ সদস্যহিসাবে কাজ করে তা নিশ্চিত করতে হবে। গ্রাম শক্তি তহবিল গঠন প্রকল্পের সুষ্ঠু ব্যবস্থাপন ও স্থায়িত্বের দিকে নজর রেখে গোড়ায় উপকৃতদের টাকায় রাজ্যপঞ্চায়েত আইনের আওতায় গ্রামীণ শক্তি তহবিল গঠন করতে হবে। পরবর্তীকালে বিদ্যুৎ ব্যবহারের মাসিক/বার্ষিক চার্জ এই অ্যাকাউন্টে জমা হবে। সরকারি কর্মসূচি যেমন গ্রামোন্নয়ন, বন সৃজন, আদিবাসী উন্নয়ন প্রভৃতি থেকে মঞ্জুরি পাওয়া গেলে তা তহবিলে জমা হবে এবং প্রকল্পের সুষ্ঠু ব্যবস্থাপন ও চালানোর খরচ হিসাবে তা ব্যবহৃত হবে। তহবিলটি গ্রাম শক্তি কমিটি দ্বারা পরিচালিত হবে। কমিটির দু’জন সদস্যএর স্বাক্ষরকারী মনোনীত হবেন। এক জনকে অবশ্যই গ্রাম পঞ্চায়েতের সদস্যহতে হবে, যিনি শক্তি কমিটিতে ‘পদাধিকার বলে’ সদস্যহিসাবে মনোনীত হয়েছেন। একটি মূলধন অ্যাকাউন্ট খুলতে হবে যাতে সরবরাহ করার জন্যপ্রাপ্ত টাকা ও বিদ্যুৎ উৎপাদন ইউনিট স্থাপনের টাকা সেখানে জমা পড়ে। এই অ্যাকাউন্টটিও গ্রাম শক্তি কমিটি চালাবে। এটিরও পরিচালনা করা হবে যাঁরা গ্রাম শক্তি তহবিলের যুগ্ম স্বাক্ষরকারী তাঁদেরই স্বাক্ষরের ভিত্তিতে। গ্রাম শক্তি কমিটির আওতায় থাকা মূলধন অ্যাকাউন্ট তহবিল এবং গ্রাম শক্তি তহবিল পঞ্চায়েত অডিটের নিয়ম অনুযায়ী অডিট করা হবে কেননা এই দু’টি তহবিলই গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এবং পঞ্চায়েত আইন দ্বারা পরিচালিত। পঞ্চায়েতি রাজ আইন ও বিধি অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের মাসিক সভায় গ্রাম শক্তি কমিটির আওতাভুক্ত তহবিল থেকে খরচের কথা জানাতে হবে। যে হেতু গ্রাম শক্তি কমিটি গ্রাম পঞ্চায়েতেরই স্ট্যান্ডিং কমিটির অধীনে একটি সাব কমিটি সে হেতু তথ্যজানার অধিকার আইন অনুযায়ী তাকে যাবতীয় তথ্যজানাতে হবে। গ্রাম পঞ্চায়েতকে কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদানেরও অধিকার গ্রামী শক্তি কমিটিকে দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েত আবার জেলা স্তরে কর্মরত উপযুক্ত এজেন্সিকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবে। রূপায়ণকারী সংস্থা, এনজিও-র মতো পরামর্শদাতাদের মাধ্যমে কারিগরি সুবিধার সদ্ব্যবহার এবং দক্ষতা তৈরির বিষয়টি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে গ্রাম শক্তি কমিটি স্তরে তুলে ধরতে হবে। সূত্র : Rajiv Gandhi Grameen Vidyutikaran Yojana website