রূপায়ণকারী সংস্থা পরীক্ষামূলক প্রকল্পের প্রস্তাব রাজ্যের নোডাল এজেন্সির মারফত মন্ত্রকের কাছে জমা দেবে। প্রস্তাবে নিম্নলিখিত তথ্যগুলি থাকতে হবে- গ্রামের সেনসাস কোড নম্বর গ্রামের শক্তি পরিকল্পনা গ্রাম শক্তি কমিটি এবং গ্রাম শক্তি তহবিল গড়ার পাকা খবর প্রশিক্ষণের পরিকল্পনা রূপায়ণের পদ্ধতি প্রকল্প চালনা ও পরিচালনার ব্যবস্থাদি পরিচালনা ও ব্যবস্থাপনের জন্যমূলধনী ব্যয়ের বকেয়া দশ শতাংশ নিয়ে অঙ্গীকার। প্রকল্প রূপায়ণ প্রকল্পের মালিক হবে গ্রামীণ গোষ্ঠী বা ভিলেজ কমিউনিটি। প্রকল্পটি সামগ্রিক ভাবে চালানো ও ব্যবস্থাপনারা দায়িত্ব থাকবে তাদেরই। যদি প্রয়োজন হয় তা হলে রূপায়ণকারী সংস্থা দু’বছর এই কাজে তাদের সাহায্যকরতে পারে। এই সময়ের মধ্যে রূপায়ণকারী সংস্থা স্থানীয় যুব সমাজকে প্রশিক্ষণ দেবে যাতে পরবর্তীকালে তারা এর চালনা ও ব্যবস্থাপনা করতে সক্ষম হয়। দু’বছর বাদে পরিচালনা ও ব্যবস্থাপনের সব দায়িত্ব গ্রাম শক্তি কমিটির হাতে ন্যস্ত হবে। গ্রাম শক্তি কমিটি এই কাজে কোনও উদ্যোগীকে উপযুক্ত বিকল্প হিসাবে ভাড়া/লিজ দিতে পারে। পরীক্ষামূলক প্রকল্প কার্যকর করার ব্যাপারে পুনর্নবীকরণযোগ্যশক্তি সংক্রান্ত জেলা উপদেষ্টা কমিটি সক্রিয় হবে। এই কমিটির চেয়্যারম্যান হবেন জেসাশাসক, সদস্যসচিব থাকবেন ডিআরডিএ-র প্রজেক্ট ডাইরেক্টর এবং এর সঙ্গে জেলা স্তরের কার্যকর প্রধানরা ও বিশিষ্ট নাগরিকরা যুক্ত থাকবেন। সংশ্লিষ্ট রাজ্যনোডাল এজেন্সিকে প্রকল্প কার্যকর করার ব্যাপারটি কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে এবং যত দিন না প্রকল্প চালু হচ্ছে তত দিন মন্ত্রকের কাছে তারা উন্নয়ন সংক্রান্ত মাসিক রিপোর্ট পাঠাবে। তার পর তারা ত্রৈমাসিক রিপোর্ট পাঠিয়ে দক্ষতা ও কার্যকারিতা সম্পর্কে মন্ত্রককে অবহিত করবে। মন্ত্রকও নিবিড় ভাবে প্রকল্পটি পর্যবেক্ষণ করবে এবং মূল্যায়ন করবে। এ কাজে তারা স্বাধীন এজেন্সির সাহায্যও নিতে পারে। সূত্র : Rajiv Gandhi Grameen Vidyutikaran Yojana website