প্রতি জোলায় একটি করে দোকান খোলা হবে। যে জেলায় আগে থেকে এ ধরনের দোকান রয়েছে তারা নতুন করে কোনও দোকান খোলার অনুমোদন পাবে না। দোকানের অন্তত ২০০ বর্গফুট ঘেরা জায়গা থাকা দরকার(স্টোরেজ বাদ দিয়ে)। এই দোকান হয় তৈরি করতে হবে, না হয় কিনতে হবে বা নতুন করে সংস্কার করতে হবে। ভাড়ায় নেওয়া দোকান সরকারি সহায়তা পাবে না। দোকান শহরের সহজগম্য জায়গায় এবং সুপরিচিত জায়গায় হতে হবে। গোটা দেশ জুড়ে এ ধরনের দোকানের একটি নাম থাকবে। সেই নাম হল ‘অক্ষয় উর্জা শপ’। আট ফুট বাই তিন ফুট আকারের একটি গ্লো সাইন বোর্ডে ‘অক্ষয় উর্জা শপ’ নামটি স্পষ্ট ভাবে লেখা থাকতে হবে। মালিকের নাম আগে দিয়ে পরে ‘অক্ষয় উর্জা শপ’ শব্দগুচ্ছ যোগ করা যেতে পারে। যেমন ‘রাম অক্ষয় উর্জা শপ’। দোকানটি নান্দনিক দিক দিয়ে উপযুক্তভাবে সাজাতে ও আলোকায়িত করতে হবে যাতে গ্রাহকরা আকৃষ্ট হন। দোকানে ন্যূনতম দু’জন কর্মচারী রাখতে হবে। এঁদের মধ্যে অন্তত এক জনকে পুনর্নবীকরণযোগ্য শক্তি সরঞ্জাম সারানো, রক্ষণাবেক্ষণ করার ব্যাপারে কারিগরি দক্ষতাসম্পন্ন হতে হবে। দোকানের কর্মচারীদের প্রতি নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের কোনও দায়িত্ব নেই। সাধারণ ব্যবসার নিয়ম মেনে দোকানগুলি চলবে এবং পরিচালনার মাধ্যমে রাজস্ব আয় করবে এমনটাই মনে করা হচ্ছে। যে সব জিনিস দোকান থেকে বিক্রি হয়েছে কেবলমাত্র সেগুলির ক্ষেত্রেই মেরামতি ও অন্যান্য পরিষেবা পাওয়া যাবে এমনটা নয়। অন্যান্য সূত্রে বসানো/সংগ্রহ করা পুনর্নবীকরণযোগ্য শক্তি সরঞ্জাম/পণ্যের যুক্তিসঙ্গত খরচে সারানোর কাজও তাদের করতে হবে। দোকানটি ক্রেতা-বান্ধব আউটলেট হিসাবে পরিচালিত করতে হবে। একেবারে নির্দিষ্ট সময়ে ভিত্তিতে বা অসুবিধাজনক সময়ে দোকান খুলে রাখা বাঞ্ছনীয় নয়। ক্রেতাদের পরিষেবা দেওয়ার ব্যাপারে নিঃস্পৃহ থাকলে চলবে না। দোকানে বিভিন্ন উৎপাদকের নির্মিত বিভিন্ন মডেলের পুনর্নবীকরণযোগ্য শক্তি পন্য/সরঞ্জাম/ব্যবস্থা সাজিয়ে রাখতে হবে যাতে তা গ্রাহকদের চোখে পড়ে এবং তাঁরা পছন্দমতো জিনিস কিনতে পারেন। দোকানে যে সমস্ত জিনিস বিক্রি করা হচ্ছে তার দামের তালিকা ঠিকমতো টাঙিয়ে রাখতে হবে যাতে তা সাধারণ মানুষের নজরে পড়ে। দোকানে যাঁরা আসছেন তাঁদের ঠিকমতো তথ্য দেওয়ার ব্যবস্থাও করতে হবে। সৌর দোকানকে বাণিজ্যিক ভাবে সক্ষম প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে দোকানে শক্তি ব্যবহারে দক্ষ পণ্য বিক্রি করা যেতে পারে যেমন কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প বা সিএফএল ল্যাম্প, আলোর প্রয়োজনীয় সামগ্রী, উচ্চ দক্ষতা সম্পন্ন কেরোসিন স্টোভ প্রভৃতি। পুনর্নবীকরণযোগ্য শক্তি যন্ত্রপাতির সঙ্গে এগুলিও দোকানে বিক্রি করা যেতে পারে। গ্রাহকদের সুবিধার জন্য দোকানের সঙ্গে ব্যাঙ্কের সংযোগ করতে হবে যাতে বিভিন্ন ধরনের পুনর্নবীকরণযোগ্য শক্তির যন্ত্র কেনার জন্য ব্যাঙ্কের ঋণ পাওয়া যায়। অক্ষয় উর্জা দোকানের সম্পূর্ণ তালিকার জন্য click here।