২০১৩-১৪ সালে এবং দ্বাদশ পরিকল্পনার বাকি সময়ে উন্নত চুলা অভিযান (ইউসিএ) কর্মসূচি রূপায়ণ করা হবে তার উদ্দেশ্য বলা হল --- উদ্দেশ্য গ্রামীণ, আধা শহরাঞ্চল এবং শহরাঞ্চলে রান্নার জন্য পরিষ্কার শক্তি জোগানের উদ্দেশ্যে জৈবভর জ্বালানি ব্যবহারভিত্তিক উন্নত মানের জৈবভর কুক স্টোভ তৈরি করা এবং প্রয়োগ করা। রান্নার কাজে চিরায়ত চুল্লী ব্যবহার বন্ধ করে মহিলাদের ও শিশুদের একঘেয়ে পরিশ্রমের ভার লাঘব করা। জৈবভর নির্ভর জ্বালানি ব্যবহারের মাধ্যমে কালো কার্বন এবং অন্যান্য দূষিত পাদার্থ নির্গমণ কমিয়ে আবহাওয়া পরিবর্তনের কুফল ঠেকানো। কার্যকলাপ কম দূষণ নির্গমন করে এমন দক্ষ ও কমদামি জৈব ভর কুকস্টোভ নির্মাণের ব্যাপারে গবেষণা ও ব্যবহারিক ভাবে তৈরি করাকে সাহায্য করা। পরীক্ষা কেন্দ্রগুলিকে সহায়তা করা যাতে তারা বিআইএস মান অনুযায়ী জৈবভর কুক স্টোভের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারে। সংশোধিত পরীক্ষা প্রোটোকল ও মান তৈরি করা। বাণিজ্যিক ভাবে লভ্য এবং উন্নততর চুল্লা নির্মাণের প্রকল্প গ্রহণ করা। এ ব্যাপারে বিভিন্ন মানের জৈবভর নির্ভর জ্বালানি ব্যবহার করা সম্ভব এমন বিভিন্ন ধরনের কারিগরি সম্বলিত সরকারি-বেসরকারি অংশীদারি প্রকল্প গ্রহণ করা। সচেতনতা গড়ে তোলা ও বাজারজাত করার জন্য প্রয়োজনীয় প্রচারের ব্যবস্থা করা এবং ব্যবহারের উপযুক্ত পরিবেশ সৃষ্টি। ব্যাপক ভাবে প্রসেসড জৈবভর জাতীয় জ্বালানি উৎপাদনের ব্যবস্থা করা, ডিলারদের নেটওয়ার্ক গড়ে তোলা, উদ্যোগীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা ও সরবরাহ করার শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থা গড়ে তোলা। উপযুক্ত দক্ষ শ্রমিক তৈরির উপযোগী প্রশিক্ষণকে এবং স্থানীয় স্তরে রক্ষণাবেক্ষণের কাজকে সহায়তা করা এবং এই ভাবে জীবিকার সংস্থান বাড়ানো। রান্নার সামগ্রী হিসাবে ফ্যামিলি টাইপ, বড় ধরনের উন্নত চুল্লা/ কুক স্টোভের ব্যবহার ছড়িয়ে দেওয়ার কর্মসূচি। উদ্দিষ্ট গোষ্ঠীর মধ্যে জৈবভর কুক স্টোভের ব্যবহার বাড়ানোর সচেতনতা গড়ে তোলা। উপরি উক্ত প্রকল্পগুলির বাস্তব ও বাজারের অভিজ্ঞতার বিশ্লেষণের ভিত্তিতে বাণিজ্যিক ভাবে প্রকল্প সফল করার উপযোগী বিজনেস মডেল তৈরি করা (যার মধ্যে বায়োমাস কুক স্টোভের সিডিএম সুবিধাও অন্তর্গত)। ভবিষ্যতের জন্য দেশে উন্নত চুল্লার ব্যবসা বাড়ানোর লক্ষ্যে ধারা ২৫ কোম্পানি তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। (যথাসম্ভব দ্বাদশ পরিকল্পনাকালের মধ্যে) উদ্দিষ্ট ব্যবহারকারী মিড ডে মিল প্রকল্পের রান্নাঘর, অঙ্গনওয়ারি কেন্দ্র, বন দফতরের বিশ্রামাবাস, আদিবাসী হোস্টেলেএবং ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান (যেমন রাস্তার ধারে ধাবা, ছোট হোটেল ও রেঁস্তোরা এবং নানা ধরনের কুটির শিল্প যথা কাপড় রঙ করা, মশলা শুকোনো প্রভৃতি ক্ষেত্র) প্রভৃতি জায়গায় উন্নত ধরনের, উন্নত গুণমানের চুলা সরবরাহ করা। গ্রামীণ এলাকায় সেই সব পরিবার যারা জৈবভর জ্বালানি ব্যবহার করে।