এই কর্মসূচি আর অ্যান্ড ডি/শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য নোডাল/রূপায়ণকারী সংস্থা, মিড ডে মিলের স্কিম পরিচালনাকারী রাজ্যের শিক্ষা দফতরের জেলা কোঅর্ডিনেটর, অঙ্গনওয়ারি বিভাগের জেলা স্তরের অফিসার জেলার এসসি/এসটি হোস্টেল প্রকল্পের কোঅর্ডিনেটর/অফিসারদ এবং একই ধরনের বিভাগীয় এজেন্সির মাধ্যমে এই কর্মসূচি রূপায়িত হবে যেখানে কুক স্টোভ কাজে লাগানো যায়। তৃণমূল স্তরে স্বেচ্ছাসেবী সংস্থা, উৎপাদক, ব্যবসা উন্নয়ন সংগঠনের মাধ্যমে প্রকল্প রূপায়ণ করা হবে। অর্থ প্রদান জৈবভর যুক্ত কুক স্টোভ প্রদর্শনের জন্য টাকা সরাসরি নোডাল/রূপায়ণকারী সংস্থার হাতে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে রাজ্য নোডাল এজেন্সি, স্বেচ্ছাসেবী সংস্থা, স্বনির্ভর গোষ্ঠী, গ্রামোন্নয়ন মন্ত্রকের এনআরএলএম-এর সঙ্গে কাজ করে এমন রাজ্য সরকারি এজেন্সি, শিল্পসংস্থা, কোম্পানি, প্রজেক্ট ডেভেলপার প্রভৃতি। এরা এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেবে উপকৃতদের কাছে। রূপায়ণকারী সংস্থাগুলি উপকৃতদের কাছ থেকে মোট দাম থেকে ভর্তুকির অঙ্ক বাদ দিয়ে বাকি টাকা আদায় করবে। এনআরএলএমের ক্ষেত্রে অবশ্য বিষয়টি আলাদা। নিম্নলিখিত পদ্ধতিতে তহবিল সরবরাহ করা হবে -- রূপায়ণকারী সংস্থা যদি রাজ্য সরকারের হয় বা রাজ্য নোডাল এজেন্সি (এসএনএ) ইত্যাদি হয়, তা হলে প্রকল্পের অনুমোদনের সঙ্গে সঙ্গে কারিগরি সহায়তা ও স্থির ব্যয় (ওভারহেড খরচ) বাবদ প্রকল্প খরচের চল্লিশ শতাংশ টাকা প্রদান করা হবে। শিল্পসংস্থার মতো বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা, স্বনির্ভর গোষ্ঠী ইত্যাদির ক্ষেত্রে অনুমোদন পত্রের সঙ্গে প্রকল্প খরচের তিরিশ শতাংশ টাকা প্রদান করা হবে। তবে এ ক্ষেত্রে সংস্থাটিকে ব্যাঙ্ক গ্যারান্টি দেওয়ার শর্ত পূরণ করতে হবে। কুক স্টোভের/চুলার সফল বিতরণ ও উপকৃতরা সফল ভাবে ব্যবহার করার পর রূপায়ণকারী সংস্থাকে গ্রাম প্রধান/পঞ্চায়েত কর্তৃক উপকৃতদের পরিচিতি প্রত্যয়িত করতে হবে এবং তা রাজ্য নোডাল এজেন্সির কাছ থেকে অনুমোদন করাতে হবে। প্রদত্ত ফরম্যাট অনুযায়ী উপকৃতদের বিস্তারিত তথ্য এবং তারা কত টাকা দিয়েছে সে সম্পর্কিত তথ্য রূপায়ণকারী সংস্থাকে প্রদান করতে হবে। দু’টি ক্ষেত্রেই প্রকল্প সম্পূর্ণ হওয়ার পর কাজ শেষ হওয়ার সার্টিফিকেট দিতে হবে। সঙ্গে জমা দিতে হবে খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট এবং প্রকল্পের মঞ্জুরীকৃত হিসাব অনুযায়ী খরচের অডিটেড স্টেটমেন্ট। এর পর তৃতীয় পক্ষ প্রকল্পের বাস্তব কার্যকারিতা নিরীক্ষণ ও মূল্যায়ন করবে। তার পর বাকি টাকা দেওয়া হবে। উন্নত চুল্লা অভিযানের জন্য গোষ্ঠী নির্ভর বিনিয়োগ সহায়তা তহবিল পাওয়ার ক্ষেত্রে টাকা সরাসরি সংশ্লিষ্ট রাজ্য সরকারের এজেন্সিকে পাঠিয়ে দেওয়া হবে। এই সংক্রান্ত বিষয়টি গ্রহণযোগ্য কিনা তা গ্রামোন্নয়ন মন্ত্রকের কেন্দ্রীয় রুরাল লাইভলিহুড মিশন ও স্টেট রুরাল লাইভলিহুড মিশনের নীতি অনুযায়ী স্থির হবে। সংশ্লিষ্ট রাজ্য সরকারের এজেন্সির কাছ থেকে কার্যকরী পরিকল্পনা/প্রস্তাব পাওয়ার পর গ্রামীণ উন্নয়নের কাজ করছে এমন এজেন্সিকে তহবিল প্রদান করা হবে। সব ক্ষেত্রেই উপকৃতদের বিস্তৃত বিবরণ সহ তালিকা রূপায়ণকারী সংস্থার ওয়েবসাইটে দিতে হবে। তার লিঙ্ক রাখতে হবে সংশ্লিষ্ট এসএনএ-র সঙ্গে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রকেও রিপোর্ট পাঠাতে হবে। গবেষণা ও উন্নয়নের পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত প্রকল্পের জন্য ১৮ অক্টোবর ২০১০-এ গৃহীত আর অ্যান্ড ডি নীতি অনুযায়ী তহবিল প্রদান করা হবে। প্রচার এবং প্রকল্পের বাস্তবতা নজরদারির কাজের জন্য প্রয়োজনীয় টাকা সরাসরি রূপায়ণকারী সংস্থাকে দেওয়া হবে। এই টাকা প্রদানের ব্যাপারেও উল্লিখিত নিয়ম মানা হবে। বছরের শেষে রূপায়ণকারী সংস্থার সাফল্যের জন্য অর্থ দেওয়া হবে। সূত্র : MNRE।