দ্বাদশ যোজনায় শক্তি-দক্ষ সৌর/সবুজ ভবন তৈরির প্রকল্প উদ্দেশ্য এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হল শক্তির দক্ষ ব্যবহার সম্বলিত সৌর/সবুজ বাড়ি নির্মাণের ব্যাপারটি দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া এবং এর জন্য আর্থিক ও উৎসাহদান প্রকল্পের ব্যবস্থা যাতে বেশ ভালো পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হয়। তা ছাড়া এই পদ্ধতি প্রয়োগের ফলে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিমাণও কমানো যায়। শহরাঞ্চলে পিক লোডের সময় এই ধরনের প্রকল্প লোড শেডিংয়ের সম্ভাবনার অবসান ঘটায়। সৌর/সবুজ বাড়ি তৈরির ব্যাপারে ইঞ্জিনিয়ার, প্ল্যানার, বিল্ডার, আর্কিটেক্ট, কনসালট্যান্ট, হাউজিং ফিনান্স সংস্থা ও সম্ভাব্য ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশিবির, সেমিনার ও প্রশিক্ষণের ব্যবস্থা করার ক্ষেত্রে উৎসাহবঞ্জ্যক আর্থিক সহায়তা দিলে উদ্দেশ্য সাধিত হবে। এ ছাড়াও সৌর/সবুজ বাড়ি নির্মাণ ও সবুজ বাড়িতে পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প/ব্যবস্থা বসানো নিয়ে কারিগরি জ্ঞান সমৃদ্ধ নথি প্রস্তুতির বিষয়টিও দেখতে হবে। বাজেট বরাদ্দ ২০১৩-১৪ আর্থিক বছর এবং দ্বাদশ যোজনার বাঁকি সময়ের জন্য এই প্রকল্পে মোট ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বকেয়া টাকা মেটানোর বিষয়টিও থাকছে। রূপায়ণের ব্যবস্থা রাজ্য নোডাল এজেন্সি/পুরসভা/সরকারি সংস্থা/নামজাদা স্বেচ্ছাসেবী সংস্থা, কারিগরি প্রতিষ্ঠান, পেশাদারি কনসালট্যান্ট ইত্যাদিদের মাধ্যমে এই প্রকল্প কার্যকর করা হবে। বিস্তারিত বিবরণের জন্য click here