উদ্দেশ্য আলো জ্বালানোর কাজে কেরোসিনের ব্যবহার কমানোর লক্ষ্যে কেরোসিন ল্যাম্প বাঁ সলতে-ল্যাম্পের বদলে সৌর লন্ঠন ব্যবহার করা। পরিবেশ-বান্ধব সৌরশক্তি-নির্ভর আলোক ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ এলাকায় জীবনযাত্রার গুণমান বাড়ানো। এই আলোক ব্যবস্থায় কোনও জীবাশ্ম জ্বালানির প্রয়োজন পড়ে না, কোনও রকম দূষিত পদার্থ নির্গমণও হয় না এবং স্বাস্থ্য বা আগুনের ঝুঁকি থেকে মুক্ত। ছোট ধরনের আলোক ব্যবস্থার চাহিদা মেটাতে বিকল্প ব্যবস্থা। কর্মসূচি রূপায়ণকারী সংস্থা সৌর লন্ঠন কর্মসূচি রূপায়ণের কেবলমাত্র রাজ্য নোডাল এজেন্সি বা দফতরের এবং অক্ষয় উর্জা দোকানের। উৎপাদক বা তাঁদের সংগঠনের মালিকানাধীন বা ব্যবস্থাপনায় পরিচালিত কোনও দোকান এই প্রকল্পের আওতায় পড়বে না। রাজ্য নোডাল এজেন্সিগুলি তাদের হয়ে সৌর লন্ঠন বাজারে বিক্রি করার জন্য উৎপাদকদের কোনও রকম পরিমাণগত লক্ষ্যমাত্রা ধার্য করে দিতে পারবে না। মন্ত্রক উৎপাদকদের/তাদের সংগঠনকে/স্বেচ্ছাসেবী সংস্থাকে সরাসরি বাজারে পণ্য বিক্রি করার কোনও লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দেবে না। যোগ্য উপকৃতরা বিশেষ শ্রেণির রাজ্য ও কেন্দ্রশাসিত দ্বীপগুলির অ-বিদ্যুতায়িত গ্রাম ও বসতিগুলির সমস্ত শ্রেণির ব্যক্তি এবং মুনাফা করে না এমন প্রতিষ্ঠান/সংগঠন এই প্রকল্পের অধীনে সৌর লন্ঠন পাওয়ার অধিকারী। একটি পরিবারকে একটির বেশি সৌর লন্ঠন দেওয়া হয় না। ছাত্রীদের মধ্যে শিক্ষার ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্য স্থির হয়েছে, প্রতি বিপিএল পরিবারের এক জন করে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরতা স্কুল ছাত্রী নিখরচায় একটি সৌর লন্ঠন পাবে। স্কুলে পড়াকালীন সে কিন্তু দ্বিতীয় বার এ ধরনের সুযোগ পাবে না। সংশ্লিষ্ট রাজ্য নোডাল এজেন্সি জেলা প্রশাসনের মাধ্যমে এ ধরনের কন্যাসন্তানকে সৌর লন্ঠন দেওয়ার ব্যাপারটি সংগঠিত করবে যাতে ওই ছাত্রী কোন শ্রেণিতে ও কোন স্কুলে পড়ে এবং তার পরিবার বিপিএলভুক্ত কিনা তা যাচাই করে নেওয়া যায়। উপকৃতকে তার পরিচয়জ্ঞাপক নথি যেমন রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র ইত্যাদি রূপায়ণকারী সংস্থাকে দেখাতে হবে। এসসি/এসটি উপকৃতদের জন্য সৌর লন্ঠন : সৌর লন্ঠন বিলি করার যে লক্ষ্যমাত্রা ধরা থাকবে তার অন্তত ১৫ শতাংশ যাতে তফশিলি জাতিভুক্তরা এবং অন্তত ১০ শতাংশ তফশিলি উপজাতিভুক্তরা সেই ব্যাপারটি রূপায়ণকারী সংস্থাকে সুনিশ্চিত করতে হবে। সৌর লন্ঠন কর্মসূচিতে মহিলারা : সৌর লন্ঠন বিলি করার সময় মহিলাদের হোস্টেল, মহিলাদের জন্য বয়স্ক শিক্ষাকেন্দ্র, ডিডাবলুএসিআরএ কেন্দ্রগুলিকে অগ্রাধিকার দিতে হবে। যে সব পরিবারে অন্তত এক জন স্কুলছাত্রী রয়েছে তাদেরও অগ্রাধিকার দিতে হবে। সৌর লন্ঠন বিলি-বণ্টন গুচ্ছ গুচ্ছ ভাবে করতে হবে যাতে এই কর্মসূচি বাস্তবায়িত করা, সৌর লন্ঠনগুলি রক্ষণাবেক্ষণ করা এবং বণ্টন-পরবর্তী পরিষেবা ও পরিদর্শন করার কাজ সহজ হয়। সৌর লন্ঠনের অনুমোদিত মডেল দেশজ সৌর লন্ঠন পুরোপুরি বিদেশ থেকে আমদানি করা সৌর লন্ঠন এই প্রকল্পের আওতায় পড়ছে না। যদিও আমদানিকৃত মডিউল/ব্যাটারি ব্যবহারের অনুমোদন রয়েছে। তবে নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক সঠিক সৌর লন্ঠনের যে মান নির্দিষ্ট করে দিয়েছে আমদানিকৃত মডিউলগুলির কার্যকারিতা সেই মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে যদি স্বাধীন পরীক্ষক সংস্থা শংসাপত্র দেয় তা হলে সেই মডিউল ব্যবহার করা যেতে পারে। রূপায়ণকারী সংস্থা কেবলমাত্র সেই ধরনের সৌর লন্ঠনই সংগ্রহ করবে যেগুলো মন্ত্রক নির্ধারিত মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ।